পিএসজির মালিকের সঙ্গে রোনালদোর ‘গোপন বৈঠক’!

স্পোর্টস ডেস্ক
০৭ জুলাই ২০১৭, ২২:৫৬আপডেট : ০৭ জুলাই ২০১৭, ২২:৫৬

পিএসজির মালিকের সঙ্গে রোনালদোর ‘গোপন বৈঠক’! ‘স্পেন ছেড়ে যাচ্ছেন ক্রিস্তিয়ানো রোনালদো’- প্রথম বোমাটা ফাটিয়েছিল পর্তুগিজ দৈনিক ‘এ বোলা’। এরপর থেকেই শুরু পর্তুগিজ অধিনায়কের রিয়াল মাদ্রিদ ছাড়ার গুঞ্জন। সেই গুঞ্জনের পালে হাওয়া আরও জোরে লাগালো স্প্যানিশ দৈনিক ‘ওকে দিয়ারিও’। সংবাদমাধ্যমটির খবর, প্যারিস সেন্ত জার্মেইয়ের মালিক নাসের আল-খেলাইফির সঙ্গে ‘গোপন বৈঠক’ করেছেন রোনালদো। যেখানে ‘ট্রান্সফারের বিশ্ব রেকর্ড’-এর আলোচনা হয়েছে বলে দাবি ওই সংবাদমাধ্যমটির।

রোনালদো এখন অবকাশ যাপন করছেন স্পেনের ইবিজায়। বান্ধবী হোর্হিনা রোদ্রিগেসের সঙ্গে কাটানো সময়ের কোনও এক ফাঁকে তিনি গোপনে সাক্ষাৎকার করেছেন খেলাইফির সঙ্গে। ‘ওকে দিয়ারিও’র দাবি, ইবিজায় ইয়টের (এক ধরনের নৌকা) ভেতর হয়েছে তাদের ‘গোপন বৈঠক’। সেখানে নাকি রোনালদোর সঙ্গে দলবদলের প্রাথমিক আলোচনা করেছেন পিএসজির মালিক!

স্প্যানিশ এক আদালতে দায়ের করা কর ফাঁকির মামলা চলছে রোনালদোর বিরুদ্ধে। স্পেন সরকারকে ১৪.৩ মিলিয়ন ইউরো কর ফাঁকি দেওয়ার অভিযোগ ওঠার পরই শোনা যায় ক্ষুব্ধ রোনালদো আর থাকতে চাইছেন না মাদ্রিদে। স্প্যানিশ সংবাদমাধ্যমে এটাও ছাপা হয়েছিল, রোনালদো নাকি তার পর্তুগিজ সতীর্থদের জানিয়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদে আর থাকছেন না তিনি। তখন থেকেই শুরু রোনালদোর ভবিষ্যৎ নিয়ে আলোচনা। যে আলোচনায় সবচেয়ে বেশি শোনা গেছে পিএসজির নাম। ফরাসি ক্লাবটি রিয়ালের কাছে তার জন্য ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব করেছে বলেও খবর ছিল স্প্যানিশ মিডিয়ার।

রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ অবশ্য স্পষ্ট করে কিছু বলতে পারেননি এই বিষয়ে। শুধু জানিয়েছিলেন, ‘জানি ক্রিস্তিয়ানো ক্ষুব্ধ, তবে আমার মনে হয় ও থাকবে।’ দলের সেরা অস্ত্রের সঙ্গে ‘কোনও কথা হয়নি’ উল্লেখ করে পেরেজ জানিয়েছিলেন, জাতীয় দল পর্তুগালের হয়ে কনফেডারেশনস কাপে ব্যস্ত থাকায় তিনি আপাতত নীরব আছেন, টুর্নামেন্ট শেষ হলেই বসছেন আলোচনায়।

রাশিয়ার টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে পর্তুগালের বিদায়ের পর এখনও পেরেজের সঙ্গে কোনও আলোচনা হয়নি রোনালদোর। এর মধ্যেই আবার ছড়িয়ে পড়ল পিএসজির মালিকের সঙ্গে রোনালদোর ‘গোপন বৈঠকের’ খবর।

সত্যিই কী তাহলে রিয়াল ছেড়ে যাচ্ছেন রোনালদো? প্রশ্নের উত্তরটা খুব শিগগিরই মিলে যাবে হয়তো! সান

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের