লরির মৃত্যুতে শোকার্ত ফুটবল বিশ্ব

স্পোর্টস ডেস্ক
০৮ জুলাই ২০১৭, ২২:৪৬আপডেট : ০৮ জুলাই ২০১৭, ২২:৫৫

ডিফোর সঙ্গে লরি মাত্র ১৮ মাস বয়সে শরীরে বাসা বেঁধেছিল প্রাণঘাতী নিউরোব্লাস্টোমা। দুরারোগ্য এ ক্যানসারের কাছে শেষ পর্যন্ত হার মানতে হলো ব্র্যাডলি লরিকে। মাত্র ৬ বছর বয়সে নিভে গেল তার জীবন প্রদীপ। তার এ অকাল মৃত্যু ঠেকাতে কতই না চেষ্টা করেছিল ফুটবল বিশ্ব। কিন্তু তার এ মৃত্যুতে যেন পরাজয় হলো ফুটবল খেলোয়াড় থেকে শুরু করে ভক্তদের।

গত শুক্রবার বাবা-মায়ের কোলে মারা যায় ছোট্ট এ শিশু। তারাই সামাজিক মিডিয়ায় নিশ্চিত করেন সন্তানের মৃত্যু সংবাদ, ‘আমার সাহসী ছেলে আজ চলে গেল স্বর্গদূতদের সঙ্গে।’ এ খবর যেন নাড়িয়ে দিয়ে যায় ফুটবল বিশ্বকে, যারা প্রাণপণে চেয়েছিল মৃত্যুঞ্জয়ী হোক লরি।

দেড় বছর বয়সে ক্যানসার ধরা পড়ার পর থেকে ফুটবলের সঙ্গে বেশ হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল লরির। সান্ডারল্যান্ডের ভীষণ ভক্ত সে, বিশেষ করে জার্মেইন ডিফোর। বতর্মানে বোর্নমাউথে চুক্তিবদ্ধ ইংলিশ এ স্ট্রাইকার সান্ডারল্যান্ডে থাকার সময় বন্ধুত্ব হয় লরির। শুধু ডিফো নয়, পুরো ফুটবল বিশ্বের ভালোবাসা পেয়েছিল সান্ডারল্যান্ডের এ ভক্ত। তার চিকিৎসার জন্য গত বছর ৭ লাখ পাউন্ড তোলা হয়েছিল। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। চিকিৎসকরা জানিয়ে দেন- ক্যানসার প্রাণঘাতী হয়েই বাসা বেঁধেছে ছোট্ট লরির শরীরে।

সাহসের এক দুর্বার প্রতীক হয়ে দাঁড়িয়েছিল লরি। গত মার্চে ইংল্যান্ড-লিথুনিয়ার ম্যাচে সে ছিল মাসকট। তার মুখের হাসি সব প্রতিকূলতাকে ভেঙে দিয়ে যেন বিজয়ের ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু না, সবাইকে কাঁদিয়ে চলে গেল সে। বিবিসি, স্কাই নিউজ

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম