চেলসির নতুন অধিনায়ক ক্যাহিল

স্পোর্টস ডেস্ক
২৩ জুলাই ২০১৭, ২০:৩৯আপডেট : ২৩ জুলাই ২০১৭, ২০:৫২

গ্যারি ক্যাহিল গত মৌসুমে ক্লাব অধিনায়ক জন টেরি মাত্র ৯টি প্রিমিয়ার লিগ ম্যাচ খেলেছেন। সব মিলিয়ে ১৪ ম্যাচ। চেলসির বেশিরভাগ ম্যাচে তার জায়গায় অধিনায়কত্ব করেছেন গ্যারি ক্যাহিল। নতুন মৌসুম শুরুর আগে দায়িত্বটা পাকাপাকি করে পেলেন তিনি। কোচ আন্তোনিও কোন্তে নিশ্চিত করলেন, ইংল্যান্ডের এ ডিফেন্ডার এখন ব্লুদের নতুন অধিনায়ক।

৩১ বছর বয়সী ক্যাহিল ২০১২ সালের জানুয়ারিতে বোল্টন ওয়ান্ডারার্স থেকে যোগ দেন চেলসিতে। স্ট্যামফোর্ড ব্রিজে সাড়ে ৫ বছরে সব ধরনের প্রতিযোগিতায় তিনি ক্লাবের জার্সি পরেছেন ২৩৯ বার।

তার উপর ভরসা রাখার কারণ জানালেন কোন্তে, ‘আমি মনে করি ক্যাহিলের সঙ্গে চালিয়ে যাওয়ার সিদ্ধান্তই সঠিক, যদি সে খেলে। তাকে অধিনায়ক বানানো ঠিক হয়েছে।’ ইভনিং স্ট্যান্ডার্ডকে তিনি আরও বলেছেন, ‘কেন? কারণ সে অনেক বছর ধরে চেলসিতে। অনেক খেলেছে এবং অধিনায়কত্ব পেতে ভালো কিছুর প্রমাণ রেখেছে।’

টেরি গত মৌসুম শেষে চ্যাম্পিয়নশিপ ক্লাব অ্যাস্টন ভিলায় যোগ দিয়েছেন। তার অনুপস্থিতিতে দলের আরও কয়েকজন সদস্যকে এগিয়ে আসার তাগাদা দিলেন কোন্তে। ড্রেসিং রুমের সবার মধ্যে আরও বেশি ব্যক্তিত্ব অর্জন করতে হবে মনে করেন ইতালিয়ান কোচ। বড় বড় খেলোয়াড়দের হারানোর ক্ষত সেরে তুলতে সবাইকে দায়িত্বশীল হতে পরামর্শ দিলেন চেলসিকে প্রথম মৌসুমে লিগ শিরোপা জেতানো কোন্তে। গোল, ইএসপিএনএফসি

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম