কাতার নয়, চীন থেকে স্পেনে ফিরছেন নেইমার

স্পোর্টস ডেস্ক
০১ আগস্ট ২০১৭, ১১:৪২আপডেট : ০১ আগস্ট ২০১৭, ১১:৫০

কাতার নয়, চীন থেকে স্পেনে ফিরছেন নেইমার কাতারি দৈনিক আল ওয়াতান দাবি করেছিল, প্রচারণামূলক ইভেন্ট শেষে নেইমার চীন থেকে কাতারে যাবেন। মঙ্গলবার সেখানে প্যারিস সেন্ত জার্মেই স্বাস্থ্য পরীক্ষা করবে তার। কিন্তু তেমন কিছু হচ্ছে না। স্পেনে ফিরবেন ব্রাজিলিয়ান তারকা।

তবে নেইমার পিএসজির হচ্ছে, বুকভরা আশা নিয়ে এমন খবর এখনও ছাপছে বেশ কয়েকটি ফরাসি সংবাদমাধ্যম। বার্সেলোনা ফরোয়ার্ডের স্পেনে ফেরার খবর তাদের জন্য বড় হতাশার।

গোপন সূত্রে গোল নিশ্চিত করেছে, নেইমারের চীন থেকে কাতারে গিয়ে স্বাস্থ্য পরীক্ষার কোনও সম্ভাবনা নেই। খবরগুলো ভিত্তিহীন। ২৫ বছর বয়সী তারকা সাংহাই ছাড়বেন আজ (মঙ্গলবার)। বার্সেলোনায় অনুশীলনের জন্য রিপোর্ট করবেন আগামীকাল বুধবার।

এদিকে উয়েফা এক বিবৃতিতে জানিয়েছে, নেইমারকে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরোতে কিনে নিলে ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে অনুযায়ী পিএসজির বিরুদ্ধে তদন্ত শুরু কবে তারা। কারও কাছ থেকে কোনও অভিযোগ না পেলেও স্বেচ্ছায় তারা এ কাজ করবে। গোল, মার্কা

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের