নেইমারের বিদায়ে আবেগে ভাসলেন সুয়ারেস

স্পোর্টস ডেস্ক
০৪ আগস্ট ২০১৭, ১০:২৩আপডেট : ০৪ আগস্ট ২০১৭, ১০:৫১

ইনস্টাগ্রামের সেই পোস্ট নেইমার আর বার্সেলোনার নেই। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে হয়ে গেছেন প্যারিস সেন্ত জার্মেইর। ভেঙে গেল বিশ্বের সবচেয়ে শক্তিশালী আক্রমণত্রয়ী। তার বিদায়ে গত বুধবার আবেগঘন পোস্ট দিয়েছিলেন লিওনেল মেসি। আক্রমণত্রয়ীর আরেক তারকা লুই সুয়ারেসও যোগ দিলেন তার সঙ্গে। বৃহস্পতিবার নেইমারের সঙ্গে একটি ছবি দিয়ে আবেগ ভরা এক পোস্ট দিলেন তিনি ইনস্টাগ্রামে।

হুট করে নেইমার বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নিলেও অভিমান নেই উরুগুয়ান স্ট্রাইকারের। বরং অনাগত ভবিষ্যতের জন্য শুভকামনা জানালেন তিনি, ‘আমার বন্ধু, সামনের দিনগুলোর জন্য তোমাকে অনেক অনেক শুভেচ্ছা।’

একসঙ্গে কাটানো দিনগুলো সারাজীবন স্মরণীয় হয়ে থাকবে জানালেন সুয়ারেস, ‘তুমি পাশে থাকায় ধন্যবাদ, আমি তোমার কাছ থেকে যা শিখেছি তার জন্যেও। আমরা একসঙ্গে অনেক দারুণ মুহূর্ত কাটিয়েছি। এমনটাই থেক, কখনও বদলে যেও না। ছোট ভাই, তোমাকে ভালোবাসি।’ পোস্টের শেষে ছিল কয়েকটি দুঃখের ইমো। স্পোর্তো

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম