মুক্তিযোদ্ধা-সাইফ স্পোর্টিংয়ের টানা দ্বিতীয় জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০১৭, ২২:৩৮আপডেট : ০৯ আগস্ট ২০১৭, ২২:৩৯

মুক্তিযোদ্ধা-আরামবাগ ম্যাচের একটি মুহূর্ত হার দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের এবারের আসর শুরু হয়েছিল দল দুটির। ঘুরে দাঁড়িয়ে ছন্দে ফিরতে অবশ্য সময় লাগেনি মুক্তিযোদ্ধা সংসদ ও সাইফ স্পোর্টিং ক্লাবের। হারের হতাশা দূর দিগন্তে মিলিয়ে জয়ের উৎসবে মেতেছে তারা। বুধবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে দু দলই পেয়েছে টানা দ্বিতীয় জয়ের মধুর স্বাদ। দিনের প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধা ২-০ গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া চক্রকে। দ্বিতীয় ম্যাচে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে সাইফ স্পোর্টিংয়ের জয় ১-০ গোলে।

লিগে প্রথম জয়ের খোঁজে নেমেছিল আরামবাগ। আগের দুই ম্যাচে হারা দলটি এবারও ব্যর্থ। মুক্তিযোদ্ধার বিপক্ষে প্রথমার্ধ গোলশূন্য রাখলেও দ্বিতীয়ার্ধে আর পারেনি। মুক্তিযোদ্ধা ৬০ মিনিটে এগিয়ে যায় আমজাদ আলীর লক্ষ্যভেদে। তানভীর রানার ক্রস চমৎকার হেডে জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন এই তরুণ স্ট্রাইকার।

গোল শোধে মরিয়া হয়ে উঠলেও আরামবাগ সুবিধা করতে পারেনি। উল্টো তাদের আশার শেষ বেলুন ফুটো হয়ে যায় নির্ধারিত সময়ের শেষ মিনিটে, আরাফাতের আত্মঘাতী গোলে। মুক্তিযোদ্ধা ফরোয়ার্ড মতিউর রহমানের শট ঠেকাতে গিয়ে ভুল করে বসেন আরামবাগের ডিফেন্ডার। সুবাদে টানা দ্বিতীয় জয় নিশ্চিত হয়ে যায় মুক্তিযোদ্ধার।

সাইফ স্পোর্টিং-ফরাশগঞ্জ ম্যাচের একটি দৃশ্য পরের ম্যাচে ফরাশগঞ্জের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলেছে সাইফ স্পোর্টিং। যদিও প্রথমার্ধে সাফল্য পায়নি প্রিমিয়ার লিগের নবাগত দলটি। বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। তবে সফল হয় দ্বিতীয়ার্ধে, ৫৫ মিনিটে তপু বর্মণের একমাত্র গোলে জয় নিশ্চিত হয় তাদের।

তিন ম্যাচ শেষে সাইফ স্পোর্টিংয়ের পয়েন্ট ৬। সমান ম্যাচে মুক্তিযোদ্ধার পয়েন্টও একই।

/কেআর/এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের