ঝুলে আছে পিএসজিতে নেইমারের অভিষেক

স্পোর্টস ডেস্ক
১০ আগস্ট ২০১৭, ১৩:১৮আপডেট : ১০ আগস্ট ২০১৭, ১৩:১৮

ঝুলে আছে পিএসজিতে নেইমারের অভিষেক লিগ ওয়ানে প্যারিস সেন্ত জার্মেইর প্রথম ম্যাচে খেলতে পারেননি নেইমার। আন্তর্জাতিক ট্রান্সফার সার্টিফিকেট না পৌঁছানোয় এমিয়েঁর বিপক্ষে অভিষেক হয়নি তার। আগামী রবিবার গুইনগাম্পের বিপক্ষেও তার খেলা শঙ্কায়। ব্রাজিলিয়ানের সাবেক ক্লাব এখনও পিএসজির কাছে পাঠায়নি সার্টিফিকেটটি। আপাতত প্রক্রিয়াটি ঝুলিয়ে রেখেছে স্প্যানিশ জায়ান্টরা।

কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, নেইমারের বাই আউট ক্লজের ২২২ মিলিয়ন ইউরোর পুরোটা এখনও জমা হয়নি বার্সেলোনার ফান্ডে। তাই তারা চূড়ান্ত করেনি ব্রাজিলিয়ানের দলবদল। পুরো লেনদেন শেষ না হওয়া পর্যন্ত ছাড়পত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের সাবেক চ্যাম্পিয়নরা।

আর এ ট্রান্সফার সার্টিফিকেট ফিফার কাছে না দেওয়া পর্যন্ত নেইমারকে খেলাতে পারবে না পিএসজি। এজন্য নতুন ক্লাবে তার অভিষেক আরও দেরি হতে পারে।

ক্লাব সূত্র জানিয়েছে, তাদের পক্ষ থেকে অন্যায় কিছু করা হচ্ছে না। একজন খেলোয়াড়কে ছাড়পত্র দেওয়ার আগে পুরো অর্থ হাতে পেতে হবে। স্প্যানিশ ফুটবল ফেডারেশনও জানিয়েছে তাদের কিছু করার নেই, ‘এটা স্বাভাবিক প্রক্রিয়ায় চলে। প্রস্তুত হওয়ার পর পাঠানো হবে সার্টিফিকেট।’

অবশ্য প্যারিসের ক্লাবের এনিয়ে মাথাব্যথা নেই। ধৈর্য্য ধরে অপেক্ষা করছে তারা। মার্কা, গোল

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের