বিশ্বের সবচেয়ে দামি আক্রমণভাগের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০১৭, ১০:৫৭আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৭, ১১:১০

কাভানি, এমবাপ্পে ও নেইমার- গোল পেয়েছেন সবাই লিগ ওয়ানে প্যারিস সেন্ত জার্মেইর পঞ্চম ম্যাচে অভিষেক হলো কিলিয়ান এমবাপ্পের। নতুন ক্লাবে প্রথম ম্যাচেই বাজিমাত করেছেন তিনি। শুধু এমবাপ্পে নয়, মেটজের বিপক্ষে গোল উৎসব করেছে ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি আক্রমণভাগ। বলা হচ্ছে ৪৬৬ মিলিয়ন ইউরো মূল্যের আক্রমণভাগের কথা- যেখানে এমবাপ্পের সঙ্গে আছেন নেইমার ও এদিনসন কাভানি।

আপাতত ধারে মোনাকো ছেড়ে প্যারিস সেন্ত জার্মেইতে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। শর্ত আগামী বছর ১৮০ মিলিয়ন ইউরোতে ফরাসি চ্যাম্পিয়নদের কাছ থেকে পাকাপাকিভাবে কিনে নেবে দলবদলের বাজারে হৈ-চৈ ফেলে দেওয়া ক্লাবটি। তবে নেইমারের চেয়ে মাত্র ৪২ মিলিয়ন ইউরো কম দিয়ে তাকে কেনা যে মোটেও ভুল হবে না সেটার প্রমাণ মিলেছে শুক্রবার। মেটজকে ৫-১ গোলে উড়িয়ে দিতে একটি গোল করেছেন ১৮ বছর বয়সী ফরোয়ার্ড, দলের চতুর্থ গোলেও রেখেছেন অবদান।

চার বছর আগে ৬৪ মিলিয়ন ইউরোতে কাভানিকে এনেছিল পিএসজি। নতুন মৌসুমের শুরুতে ২২২ মিলিয়ন রেকর্ড দামে প্যারিসের ক্লাবে যোগ দিলেন নেইমার। সর্বশেষ বিশ্বের দ্বিতীয় দামি খেলোয়াড় হিসেবে এলেন এমবাপ্পে। আর এ আক্রমণত্রয়ীর গোল বন্যায় ভেসে গেল মেটজ।

কাভানি, এমবাপ্পে ও নেইমারের গোল উদযাপন ৩১ মিনিটে কাভানিকে গোল বানিয়ে দেন নেইমার। কিন্তু ছয় মিনিট পর তাদের একটি গোল শোধ দেন এমানুয়েল রিভিয়ের। ১-১ গোলে সমতা ফিরিয়ে মেটজ সমানতালে পিএসজির সঙ্গে লড়ে গেছে। শেষ পর্যন্ত ম্যাচের মোড় ঘুরে যায় ৫৬ মিনিটের এক লাল কার্ডে। এমবাপ্পেকে চ্যালেঞ্জ করে বেনোয়া আসো-একোতো মাঠ ছাড়লে মেটজ হয়ে যায় ১০ জনের। এরপর তাদের নিয়ে ছেলেখেলা করে প্যারিসের ক্লাব। তিন মিনিট পর ২০ গজ দূর থেকে নেওয়া লম্বা শটে অভিষেক ম্যাচে গোল করেন এমবাপ্পে। নেইমারও গোলের দেখা পান ৬৯ মিনিটে। কাভানিকে দ্বিতীয় গোল করান এমবাপ্পে। বিশ্বের সবচেয়ে দামি আক্রমণভাগের সবাই গোল করার পর ৮৭ মিনিটে লুকাস মোরা মেটজের জালে শেষবার বল পাঠান। বিবিসি, ইএসপিএনএফসি, মার্কা

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের