হ্যাটট্রিকে জুভেন্তাসে দিবালার ‘সেঞ্চুরি’ উদযাপন

স্পোর্টস ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০১৭, ২০:৪৬আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ২১:১১

হ্যাটট্রিকের পর দিবালার উদযাপন বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের উদ্বোধনী ম্যাচে হারের দুঃখ কিছুটা হলেও কাটিয়ে উঠলো জুভেন্তাস। সিরি আ’তে টানা চতুর্থ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে বসেছে চ্যাম্পিয়নরা। আর ইতালিয়ান জায়ান্টদের হয়ে মাইলফলক ছোঁয়া ম্যাচটি হ্যাটট্রিকে স্মরণীয় করে রাখলেন পাউলো দিবালা। জুভেন্তাসে এটি ছিল আর্জেন্টাইনের শততম ম্যাচ। রবিবার সাসসুওলোর মাঠে দলকে তিনি জিতিয়েছেন ৩-১ গোলে।

চার ম্যাচে জুভেন্তাসের ১৩ গোলের মধ্যে ৮ গোলই দিবালার। ৫৮ বছরে প্রথমবার মৌসুমের শুরুতেই এতগুলো গোল করলো ‘ওল্ড লেডি’। ১৯৫৯-৬০ মৌসুমেও প্রথম চার ম্যাচে ১৩ গোল করেছিল জুভেন্তাস। অন্যদিকে ২০০৫-০৬ মৌসুমে লুকা টোনির পর প্রথম খেলোয়াড় হিসেবে লিগের প্রথম চার ম্যাচেই গোল পেলেন দিবালা। জুভেন্তাসের হয়ে ১০০ বার জার্সি পরে ৫২ গোল করে এ ম্যাচ শেষ করলেন তিনি।

সিরি আ’র এ মৌসুমে দ্বিতীয় হ্যাটট্রিকের প্রথম গোলটি দিবালা করেছেন ১৬ মিনিটে। ২৫ গজ দূর থেকে বাঁকানো শটে গোলমুখ খোলেন তিনি। বিরতির পর ৪৯ মিনিটে ডিবক্সের ভেতর থেকে সহজে দ্বিতীয় গোল করেন এ আর্জেন্টাইন ফরোয়ার্ড। দুই মিনিট পর জুভেন্তাসের অগোছালো রক্ষণভাগের সুযোগ নিয়ে একটি গোল শোধ দেয় সাসসুওলো, গোল করেন মাত্তেও পলিতানো। ৬৩ মিনিটে ফ্রিকিক থেকে হ্যাটট্রিক পূরণ করেন দিবালা। এর আগে মৌসুমের দ্বিতীয় ম্যাচে জেনোয়ার জালে তিন গোল করেছিলেন তিনি।

এ জয়ে ১২ পয়েন্ট নিয়ে এক নম্বরে জুভেন্তাস। সমান পয়েন্টে গোলব্যবধানে পিছিয়ে দুই নম্বরে ইন্টার মিলান। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম