শোয়ার্জেনেগারের চোখে ‘ফুটবল টার্মিনেটর’ মেসি

স্পোর্টস ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০১৭, ২১:০৮আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ২১:০৯

শোয়ার্জেনেগারের চোখে ‘ফুটবল টার্মিনেটর’ মেসি ৮০-৯০ এর দশকে সিনেমা জগতে সাড়া ফেলে দিয়েছিল বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর দ্য টার্মিনেটর। এক সাইবর্গ আততায়ী হিসেবে নাম ভূমিকায় ছিলেন জনপ্রিয় আমেরিকান অভিনেতা আরনল্ড শোয়ার্জেনেগার। ভবিষ্যৎ পৃথিবীতে মেশিনের আধিপত্য বজায় রাখার পথ সুগম করতে তাকে পাঠানো হয়েছিল ২০২৯ সাল থেকে ১৯৮৪ সালে। শক্তি দিয়ে সব বাধা দূর করে নিজের কাজ করে গিয়েছিলেন ‘টার্মিনেটর’। সেই শোয়ার্জেনেগার নতুন এক টার্মিনেটরকে খুঁজে পেয়েছেন, তবে তিনি হচ্ছেন ফুটবলের টার্মিনেটর। ‘অন্য গ্রহের’ ফুটবলার খ্যাত লিওনেল মেসিকে ‘ফুটবল টার্মিনেটর’ আখ্যা দিলেন ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর।

নিজের তৈরি করা ডকুমেন্টারি ওয়ান্ডার্স অব দ্য সি থ্রিডির প্রচারণায় সোমবার সান সেবাস্তিয়ানে গিয়েছিলেন হলিউড তারকা। ওই ইভেন্টের পর একটি ক্রীড়া অনুষ্ঠানেও যোগ দেন ৭১ বছর বয়সী অভিনেতা। মেসিকে নিয়ে আলোচনা সেখানেই।

লিওনেল মেসিকে শুধু টিভির পর্দায় দেখেননি শোয়ার্জেনেগার। গত বছর ন্যু ক্যাম্পে তাকে অনুশীলন করতেও দেখেছেন তিনি। এক কথায় মুগ্ধ চোখে বল নিয়ে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর কাজ দেখেছিলেন শোয়ার্জেনেগার। মুন্দো দেপোর্তিভোকে জানালেন সেই অভিজ্ঞতা, ‘আমি বার্সেলোনার খেলা সবসময় দেখি। গত বছর আমি সেখানে গিয়েছিলাম এবং তাদের অনুশীলন করতে দেখেছি। খুব চমৎকার লেগেছে। ফুটবল নিয়ে যখন বেড়ে উঠবেন, তখন সেটাকে ঘিরেই থাকবে আপনার মন। মেসি এককথায় অবিনশ্বর। আমরা বলতে পারি, সে ফুটবল টার্মিনেটর।’ মার্কা

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের