বিশ্বকাপে ফ্রান্স, জিতেও বাদ নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক
১১ অক্টোবর ২০১৭, ০৩:২৭আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ০৩:৩৯

ফ্রান্সকে এগিয়ে নেন আন্তোয়ান গ্রিয়েজমান জয়টা পেতে হবে ৭ গোলের ব্যবধান রেখে। প্রতিপক্ষ আবার  সুইডেন। প্রায় অসম্ভব এক সমীকরণ সামনে রেখে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে নেমেছিল নেদারল্যান্ডস। কঠিন এই সমীকরণ মেলাতেও পারেনি ডাচরা। ২-০ গোলের জয় পেয়েছে ঠিকই, তাতে অবশ্য বিশ্বকাপে খেলার স্বপ্নটা বাঁচিয়ে রাখতে পারেনি তারা। তাই গত বিশ্বকাপের সেমিফাইনালিস্টদের সামনের আসর দেখতে হবে টিভি পর্দায়। ২০০২ সালের পর আবারও বিশ্বকাপে খেলার সুযোগ পেলো না নেদারল্যান্ডস।

ডাচদের হতাশার দিনে সরাসরি বিশ্বকাপের টিকিট পেয়েছে ফ্রান্স। ‘এ’ গ্রুপে বেলারুশকে ২-১ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপ নিশ্চিত করে ১৯৯৮ সালের চ্যাম্পিয়নরা। এই গ্রুপ থেকে রানার্স আপ হয়ে প্লে অফ নিশ্চিত করেছে ডাচদের বিপক্ষে হারা সুইডেন। তাদের পয়েন্ট (১৯) নেদারল্যান্ডসের সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকার সুবিধায় বিশ্বকাপ স্বপ্ন টিকে আছে সুইডিশদের।

আমস্টারডাম স্টেডিয়ামের ম্যাচের আগেই আসলে বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল ডাচদের। আরিয়েন রবেন নিজেই বলেছিলেন, ‘ডাচদের বিশ্বকাপে যাওয়া অসম্ভব।’ যদিও মুখে বলা কথাটা মনের মধ্যে রাখেননি বলেই দুর্দান্ত পারফরম করলেন ডাচ অধিনায়ক। সুইডেনের বিপক্ষে পাওয়া জয়ে দুটো গোলই তার। ১৬ মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদের পর ৪০ মিনিটে দ্বিতীয়বার জাল খুঁজে পান তিনি।

পেনাল্টি থেকে গোল করলেন রবেন, তবে দলকে নিতে পারেননি বিশ্বকাপে তাতে খানিক আশা তৈরি হলেও ৭ গোলের ব্যবধানে জয়ের যে সমীকরণ, সেটা মেলেনি ডাচদের। ফুটবল বিশ্বের অন্যতম শক্তিধর এই দলটির ব্রাজিল বিশ্বকাপের পর থেকে অবস্থা করুণ। ২০১৬ সালের ইউরোর মূল পর্বেও খেলতে পারেনি তারা। এবার বিশ্বকাপেও খেলা হচ্ছে না তাদের।

ডাচরা না পারলেও ফ্রান্স ঠিকই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নিশ্চিত করেছে বিশ্বকাপ। আন্তোয়ান গ্রিয়েজমান ও অলিভিয়ের জিরদের লক্ষ্যভেদে বেলারুশকে হারিয়ে পেয়েছে রাশিয়ার টিকিট। ২৭ মিনিটে গ্রিয়েজমানের গোলে এগিয়ে যাওয়া স্বাগতিক ফ্রান্স ব্যবধান দ্বিগুণ করে ৩৩ মিনিটে জিরদ জাল খুঁজে পেলে। ৪৪ মিনিটে সারোকার গোলে বেলারুশ সমতায় ফিরলেও জয় পেতে কোনও অসুবিধা হয়নি ফরাসিদের।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের