ভিডিও রেফারির সময় এসে গেছে: ফিফা প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক
১৩ অক্টোবর ২০১৭, ১০:১৯আপডেট : ১৩ অক্টোবর ২০১৭, ১০:২৪

ভিডিও রেফারির সময় এসে গেছে: ফিফা প্রেসিডেন্ট বিতর্কিত একটি গোল গেলো যুক্তরাষ্ট্রের বিপক্ষে। যার মাশুল তাদের দিতে হলো বিশ্বকাপে জায়গা না পেয়ে। বিষয়টি নজরে এসেছে ফিফা প্রেসিডেন্টের। এ সমস্যার সমাধানে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) প্রয়োজন এসে গেছে মনে করেন জিয়ান্নি ইনফান্তিনো।

গত বুধবার কোস্টারিকার বিপক্ষে পানামার সমতা ফেরানো গোলটি ছিল বিতর্কিত। বল গোললাইন পার না হলেও রেফারি গোলের সিদ্ধান্ত দেন। আরও এক গোলে ম্যাচটি জিতে নেয় মধ্য আমেরিকার দেশটি। যুক্তরাষ্ট্রকে হটিয়ে প্রথমবার বিশ্বকাপের টিকিট পায় পানামা।

বিষয়টি উল্লেখ করে ইনফান্তিনো জানালেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়িয়ে যেতে হবে। লিওঁতে তিনি বলেছেন, ‘বিশ্বকাপ বাছাইয়ের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে রেফারির ভুল সিদ্ধান্ত যদি ম্যাচ নির্ধারণ করে দেয় তাহলে এটার সমাধান দরকার।’

ফিফা প্রধান আরও যোগ করেন, ‘এমনটা হয়েই থাকে, কারণ রেফারিও অন্যদের মতো রক্ত মাংসের মানুষ। পুরো বিশ্ব কয়েক সেকেন্ডে ব্যাপারটা দেখলো এবং শুধু রেফারির চোখে পড়লো না, এর মানে যে সে ইচ্ছা করে এটা করেছে তা নয়। চোখে পড়েনি। এর সমাধান হওয়া দরকার। আমি মনে করি আমাদের আরও এক ধাপ এগোতে হবে।’

রাশিয়ায় গত কনফেডারেশনস কাপে ভিএআর এর পরীক্ষা হয়েছিল। আরও কিছু পরীক্ষা নিরীক্ষা হবে জানালেন ইনফান্তিনো। তারপর দ্রুত এ প্রযুক্তির সহায়তা নেওয়া হবে বলছেন তিনি, ‘আমরা ভিএআর নিয়ে পরীক্ষার জন্য প্রস্তুত। কিন্তু এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে প্রত্যেকটি ছোটখাটো ভুলের জন্য এর ব্যবহার হবে না, বড় ভুলগুলো শোধরানো এর উদ্দেশ্য।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের