‘মেসির সমকক্ষ কেউ নয়’

স্পোর্টস ডেস্ক
১৯ অক্টোবর ২০১৭, ১০:১৭আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ১০:৫৭

‘মেসির সমকক্ষ কেউ নয়’ ইউরোপীয় ফুটবলে গোলের ‘সেঞ্চুরি’ সবার আগে করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। গত এপ্রিলে বায়ার্ন মিউনিখের মাঠে দুই গোল করে এই মাইলফলক স্পর্শ করেছিলেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড। বুধবার তার সঙ্গে যোগ দিলেন লিওনেল মেসি। ইউরোপের মঞ্চে ১০০তম গোল করতে বার্সেলোনা ফরোয়ার্ডের লেগেছে ১২২ ম্যাচ, আর রোনালদোকে খেলতে হয়েছে ১৪৩ ম্যাচ। মাইলফলক স্পর্শ করায় পর্তুগিজ প্রতিদ্বন্দ্বীর চেয়ে পিছিয়ে থাকলেও দ্রুততম ‘সেঞ্চুরি’ করলেন আর্জেন্টাইন তারকা। অলিম্পিয়াকোসের বিপক্ষে বার্সেলোনাকে জেতানোর পর তাই ক্লাব প্রেসিডেন্টের কাছে পেলেন প্রশংসা।

বয়স ৩০ হলেও মেসি যেন আরও উজ্জ্বল। প্রতিপক্ষের ডিফেন্ডারদের তটস্থ করে রাখছেন সবসময়। বার্সেলোনার প্রধান জোসেপ মারিয়া বার্তোমেউ এক কথায় অভিভূত এমন এক ফুটবলারকে ক্লাবে পেয়ে, ‘বিশ্ব ফুটবলের সব পুরস্কার আমি যদি তাকে দিতে পারতাম। কেউ তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। একটা যুগের সৃষ্টি করেছে সে এবং এখনও দুর্দান্ত ফর্মে আছে।’

১৩ বছরের ইউরোপীয় ক্যারিয়ারে মেসি করলেন তার শততম গোল। কোচ এর্নেস্তো ভালভারদের আশা আরও ১০০ গোল এই মৌসুমেই যেন পেয়ে যান পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী, ‘আমি আশা করি এই মৌসুমেই সে ২০০ গোলের মাইলফলকে পৌঁছাবে। প্রতিদিন অনুশীলনে আমরা যেটা দেখি, এই সংখ্যাগুলো তারই প্রমাণ রাখে।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম