বার্সেলোনার অনুশীলনে ফিরলেন মেসি

স্পোর্টস ডেস্ক
১৫ নভেম্বর ২০১৭, ২২:৪৩আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ২২:৪৩

বার্সেলোনার অনুশীলনে মেসি ও সুয়ারেস নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ খেলেননি লিওনেল মেসি। তাই জাতীয় দলের ক্যাম্প ছেড়ে আগেভাগেই চলে এসেছেন তিনি বার্সেলোনায়। এসেছেন কী, ক্লাবের সঙ্গে অনুশীলনও শুরু করে দিয়েছেন তিনি। বুধবার মেসির সঙ্গে অনুশীলন করেছেন লুই সুয়ারেসও।

২০১৮ সালের বিশ্বকাপের আয়োজক রাশিয়া। সেখানেই এবারের আন্তর্জাতিক ফুটবল বিরতিতে দুটো ম্যাচ ছিল আর্জেন্টিনার। স্বাগতিক রাশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচটিতে মাঠে নেমেছিলেন মেসি। তিনি গোল না পেলেও সের্হিয়ো আগুয়োরোর লক্ষ্যভেদে আলবিসেলেস্তেরা পায় ১-০ গোলের জয়। তবে নাইজেরিয়ার বিপক্ষে পরের ম্যাচটি খেলেননি তিনি। ওই ম্যাচে আর্জেন্টিনাও পেয়েছে হারের তিক্ততা, সুপার ঈগলদের বিপক্ষে হেরেছে ৪-২ গোলে।

নাইজেরিয়ার বিপক্ষে মেসির না খেলাটা নিশ্চিত ছিল আগেই। নতুন মৌসুমে একের পর এক ম্যাচ খেলায় তাকে বিশ্রাম দেয় আর্জেন্টাইন কোচ হোর্হে সাম্পাওলি। তাই বার্সেলোনায় ফিরেছেন তাড়াতাড়ি। এসে দলের সঙ্গে অনুশীলনও শুরু করে দিয়েছেন পাঁচবারের বিশ্ব ব্যালন ডি’অর জয়ী। বুধবার তার মতো জাতীয় দলের খেলা শেষে ফিরেছেন ইভান রাকিটিচ। ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফের বাধা পেরিয়ে রাকিটিচের ক্রোয়েশিয়া নিশ্চিত করেছে মূল পর্ব।

মেসি ও রাকিটিচের যোগ দেওয়ার আগেই অবশ্য অনুশীলন শুরু হয়েছে বার্সেলোনার। সোমবার থেকে অনুশীলন করছেন লুই সুয়ারেস, আরদা তুরান, দেনিস সুয়ারেস, জেরার্দ দেলোফেউ, পাকো আলকাসের ও আলেক্স ভিদাল। বৃহস্পতিবার যোগ দেবেন দলের বাকি খেলোয়াড়রা। মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম