রিয়ালের প্রতিপক্ষ পিএসজি, বার্সেলোনার সামনে চেলসি

স্পোর্টস ডেস্ক
১১ ডিসেম্বর ২০১৭, ১৭:৫৪আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ১৮:২০

শেষ ষোলোর লাইনআপ নেইমারকে নিয়ে প্যারিস সেন্ত জার্মেই ও রিয়াল মাদ্রিদের মধ্যে বেশ শীতল একটা যুদ্ধ চলেছে গত সপ্তাহে। কে জানতো, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে নিয়ে চলা কথার লড়াইয়ের মধ্যেই মাঠের যুদ্ধে মুখোমুখি দাঁড়িয়ে যাবে দল দুটি। চ্যাম্পিয়নস লিগের শেষ ষেলোর ড্র ভাগ্য যে রিয়াল মাদ্রিদ-পিএসজিকে দাঁড় করিয়ে দিয়েছে মুখোমুখি। কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে বার্সেলোনার প্রতিপক্ষ আবার চেলসি। জুভেন্টাসকে লড়তে হবে টটেনহামের বিপক্ষে।

তার মানে শেষ ষোলোতেই জমে যাচ্ছে চ্যাম্পিয়নস লিগ। শিরোপা প্রত্যাশী দলগুলোর লড়াইয়ের তাপ নিতে মুখিয়ে থাকবে ফুটবলপ্রেমীরা। বারুদে এই ম্যাচগুলোর সঙ্গে তুলনামূলক সহজ প্রতিপক্ষও পেয়েছে কেউ কেউ। বায়ার্ন মিউনিখকে যেমন খেলতে হবে টারকিশ ক্লাব বেসিকতাসের বিপক্ষে। ফর্মের তুঙ্গে থাকা ম্যানচেস্টার সিটির লড়াই সুইজারল্যান্ডের এফসি বাসেলের বিপক্ষে। তাদের নগরপ্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ সেভিয়া। আরেক ইংলিশ ক্লাব লিভারপুল কোয়ার্টার ফাইনালের মিশনে নামবে পোর্তোর বিপক্ষে। ইতালির রোমা মুখোমুখি হবে শাখতার দনেৎস্কের।

ঘরোয়া লিগে চ্যাম্পিয়ন হওয়াটা রুটিন বানিয়ে ফেলেছিল প্যারিস সেন্ত জার্মেই। কিন্তু ইউরোপিয়ান প্রতিযোগিতায় থাকতে হয়েছে ‘পেছনের বেঞ্চের ছাত্র’ হয়ে। তাই ইউরোর ঝনঝনানিতে এবার দুর্দান্ত এক দলই গড়েছে ফরাসি ক্লাবটি। এখন পর্যন্ত চ্যাম্পিয়নস লিগে নিজেদের সেরা সময় কাটিয়ে এসেছে তারা। তবে শেষ ষোলোতে উনাই এমেরির দলকে দিতে হবে আসল পরীক্ষা। টানা দুইবারের চ্যাম্পিয়ন রিয়ালের বিপক্ষে ম্যাচ দিয়ে বোঝা যাবে ২২২ মিলিয়ন ইউরো দিয়ে নেইমারকে আনা কিংবা কাইলিয়ান এমবাপের মতো প্রতিভাবান তারকাকে দলে ভিড়ানোর উদ্দেশ্য সফল হয়েছে কিনা।

চলতি মৌসুমটা রিয়ালের খুব একটা ভালো না কাটলেও সেভিয়ার বিপক্ষে লা লিগার সবশেষ ম্যাচে চেনা রূপে পাওয়া গেছে। তবে পিএসজির বিপক্ষে কঠিন পরীক্ষাই দিতে হবে জিনেদিন জিদানের দলকে। ফরাসি ক্লাবের বিপক্ষে ছয়বার মুখোমুখি হয়েছে রিয়াল। যেখানে দুদলই জিতেছে দুটি করে ম্যাচ, বাকি দুই ম্যাচ শেষ হয়েছে ড্রতে।

বার্সেলোনার জন্যও অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। চেলসির বিপক্ষে তাদের ইতিহাস ‍খুব একটা স্বস্তির নয়। ১২বারের সাক্ষাতে জয়ের পাল্লা ভারি ইংলিশ চ্যাম্পিয়নদের। চেলসির ৪ জয়ের বিপরীতে বার্সেলোনা জিতেছে ৩টিতে। তাছাড়া সবশেষ লড়াইয়েও জয়ের হাসি ছিল চেলসির। ২০১১-১২ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে বার্সেলোনাকে হারিয়েই ফাইনাল নিশ্চিত করেছিল ব্লুরা। স্টামফোর্ড ব্রিজের প্রথম লেগ ১-০ গোলে জেতার পর ন্যু ক্যাম্পের ফিরতি লেগ চেলসি ড্র করেছিল ২-২ গোলে।

এবার তাদের দেখা হচ্ছে শেষ ষোলো। কোয়ার্টার ফাইনালের ওঠার এই লড়াইয়ের প্রথম লেগ শুরু ১৩ ফেব্রুয়ারি থেকে। ফিরতি লেগ হবে ৬ মার্চ থেকে। উয়েফা ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি