রোনালদোর গোলে ক্লাব বিশ্বকাপ রিয়াল মাদ্রিদের

স্পোর্টস ডেস্ক
১৭ ডিসেম্বর ২০১৭, ০২:২৩আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ১০:৫৩

রিয়াল মাদ্রিদের শিরোপা উদযাপন আবারও সেই ক্রিস্তিয়ানো রোনালদো। দিনকয়েক আগে পঞ্চম ব্যালন ডি’অর জেতা পর্তুগিজ যুবরাজ প্রমাণ করলেন কেন তিনি বিশ্বসেরা। ক্লাব বিশ্বকাপে তার একমাত্র গোলেই শিরোপা ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ক্লাব ফুটবলের বিশ্ব চ্যাম্পিয়ন হলো মাদ্রিদের ক্লাবটি।

ডিয়েগো ম্যারাডোনা বাজি ধরেছিলেন গ্রেমিওকে নিয়ে। আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর বাজি হারলেও রিয়ালকে সহজে জিততে দেয়নি ব্রাজিলিয়ান ক্লাবটি। প্রথমার্ধটা আটকে রেখেছিল তারা ইউরোপ চ্যাম্পিয়নদের। যদিও রোনালদোর সামনে ঠিকই হার মানতে হয় তাদের। বিশ্বসেরা খেলোয়াড়ের দুর্দান্ত ফ্রি কিকে ভেস্তে যায় তাদের সব চেষ্টা।

প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেছে রিয়াল। গ্রেমিও চেষ্টা চালিয়েছিল ইউরোপ চ্যাম্পিয়নদের রক্ষণ ভাঙার। কিন্তু দুদলের কেউই কাজে লাগাতে পারেনি সুযোগ। হতাশ হয়েই তাই রিয়ালকে যেতে হয় বিরতিতে। সেমিফাইনালের মতো বিরতি থেকে ঘুরে এসে নিজের ক্ষমতার জানান দেন রোনালদো। ব্রাজিলিয়ান দলটির বক্সের খানিকটা বাইরে ফ্রি কিক পায় রিয়াল। ডান পায়ের চমৎকার শটে গ্রেমিও গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে দেন পর্তুগিজ তারকা। কাকতালীয়ভাবে সেমিফাইনালের মতো ফাইনালেও রোনালদো লক্ষ্যভেদ করেছেন ৫৩ মিনিটে!

শেষমেষ ওই গোলটাতেই রিয়াল টানা দ্বিতীয়বারের মতো ঘরে তোলে ক্লাব বিশ্বকাপের শিরোপা। সব মিলিয়ে সংযুক্ত আরব আমিরাত থেকে জেতা ট্রফিটি রিয়ালের তৃতীয় বিশ্বকাপ শিরোপা। গত বছরের আগে এই টুর্নামেন্ট জিতেছিল তারা ২০১৪ সালে।

সেমিফাইনালের পর ফাইনালেও গোল পেয়েছেন রোনালদো। যে গোলে আবার শিরোপা নিশ্চিত হয়েছে রিয়ালের। এরপরও এবারের টুর্নামেন্টের সেরা খেলোয়াড় তিনি নন, হয়েছেন তার সতীর্থ লুকা মদ্রিচ। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের