আঁখির মধ্যে মালদিনির ছায়া দেখতে পান কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০১৭, ১৮:০২আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৭, ১৮:০৫

দুই গোল করে ম্যাচসেরা আঁখি ম্যাচের শুরু থেকেই রক্ষণাত্মক ফুটবল খেলেছে ভুটান। তহুরা-মার্জিয়া-মনিকারা প্রতিপক্ষের ওপর চড়াও তো হয়েছেই, ওভারল্যাপ করে বার বার প্রতিপক্ষের রক্ষণদুর্গে হানা দিয়েছে আঁখি খাতুন। সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে ভুটানের বিপক্ষে বাংলাদেশের তিন গোলের দুটি করেছে এই ডিফেন্ডার, আর দুটি গোলই মার্জিয়ার কর্নার থেকে। হেডে প্রথম গোল করার পর দৃষ্টিনন্দন ফ্লিকে দ্বিতীয় গোল করে সবাইকে অবাক করে দিয়েছে সিরাজগঞ্জের মেয়ে আঁখি।

দীর্ঘদেহী আঁখিকে ওভারল্যাপ করে ওপরে উঠতে দেখে অনেকের মনে পড়ছিল দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার কায়সার হামিদের কথা। বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন অবশ্য আঁখির মধ্যে দেখতে পান ইতালির কিংবদন্তি পাওলো মালদিনির ছায়া। হাসিমুখে কোচের প্রশস্তি, ‘আঁখি আজ নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছে। সে বার বার ওপরে উঠে ত্রাস সৃষ্টি করছিল ভুটানের ডিফেন্সে। আমার দলের অন্যতম ভরসা সে। আঁখির মধ্যে মালদিনির ছায়া দেখতে পাচ্ছি।’

বঙ্গমাতা গোল্ডকাপ থেকে উঠে আসা আঁখি বিকেএসপিতে নবম শ্রেণিতে পড়ছে।  ২০১৫ সালে বয়সভিত্তিক দলে ডাক পেয়েছিল সে। আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম অংশগ্রহণ গত বছর তাজিকিস্তানে অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে। সেই টুর্নামেন্টে নেপালের বিপক্ষে একটি গোল করেছিল। ঘরের মাঠে জীবনের দ্বিতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় আজ করলো জোড়া গোল।

ম্যাচসেরা নির্বাচিত হয়ে আঁখি উচ্ছ্বসিত, ‘আন্তর্জাতিক ম্যাচে প্রথমবারের মতো জোড়া গোল করে আমি খুব খুশি। হ্যাটট্রিক করতে না পারলেও কষ্ট পাইনি। এনিয়ে আফসোস করার কিছু নেই। দল জিতেছে এটাই সবচেয়ে বড় কথা।’

আঁখির দ্বিতীয় গোলটি ছিল অসাধারণ। অনুশীলনে প্রায়ই ফ্লিক করে গোল করার চেষ্টা করে সে। আজ ম্যাচে এভাবে গোল করে আঁখি জানালো, ‘টিভিতে বার্সেলোনার খেলা দেখি। মেসিদের খেলা দেখে প্র্যাকটিস করি, সেটপিস থেকে গোল করা চেষ্টা করি। আজ ম্যাচেও সফল হয়েছি। আমার ভাই নাজমুল ইসলাম আমাকে ইউটিউবে খেলা দেখায়। সেখান থেকে অনেক কিছু জানতে পারছি।’ 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের