ঢাকা প্রমীলা ফুটবলের ফাইনালে কেরানীগঞ্জ-ধামরাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৭, ১৯:১৮আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৭, ১৯:২৭

কেরানীগঞ্জ সবুজ দলের ফাইনালে ওঠার উল্লাস ঢাকা জেলা মহিলা ক্রীড়া সংস্থা আয়োজিত ঢাকা জেলা প্রথম প্রমীলা ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠেছে কেরানীগঞ্জ সবুজ দল ও ধামরাই লাল দল।

শনিবার সকাল ১০টায় প্রথম সেমিফাইনালে কেরানীগঞ্জ সবুজ দল ৬-২ গোলে কেরানীগঞ্জ লাল দলকে হারায়। বিজয়ী দলের মিথিলা হ্যাটট্রিকসহ ৪টি এবং সুরভী ও শ্রাবণী ১টি করে গোল করেন। লাল দলের আয়েশা ও ঝুমা ১টি করে গোল করেন। ম্যাচ সেরা কেরানীগঞ্জ সবুজ দলের কানন।          

অন্য সেমিফাইনালে ধামরাই লাল দল দোহার সবুজ দলকে ২-১ গোলে হারায়। বিজয়ী দলের পক্ষে মৌসুমী ও নাসরিন ১টি করে গোল করেন এবং দোহারের হয়ে চায়না একমাত্র গোল করেন। ম্যাচ সেরা ধামরাই দলের নাসরিন।   

ধামরাই লাল দলের উল্লাস রবিবার বিকাল ৩টায় ফাইনাল হবে। প্রধান অতিথি হয়ে খেলোয়াড়দের পুরস্কার দেবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এম.পি। বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী নাজমুন নাহার বজলুল এবং ঢাকা জেলা প্রশাসক ও ঢাকা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জনাব মোহাম্মদ সালাহউদ্দিন।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের