মোহামেডান-শেখ জামাল লড়াই অমীমাংসিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০১৮, ২১:২৭আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ২১:৩৬

মোহামেডান-শেখ জামাল ম্যাচের একটি মুহূর্ত। ছবি-বাফুফে স্বাধীনতা কাপ ফুটবলের ‘এ’ গ্রুপের লড়াইয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ঢাকা মোহামেডান।

বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১৫ মিনিটের সময় এগিয়ে যেতে পারতো মোহামেডান। কিন্তু মিঠুন চৌধুরীর শট লক্ষ্যভ্রষ্ট হয়ে হতাশ করেছে ঐতিহ্যবাহী দলকে।

৩৬ মিনিটে গোলরক্ষক রাসেল মাহমুদ লিটনের ভুলে পিছিয়ে পড়ে মোহামেডান। লিটনের থ্রো বক্সের মধ্যে পেয়ে যান নুরুল আবসার। একজনকে কাটিয়ে লক্ষ্যভেদ করতে সমস্যা হয়নি এই ফরোয়ার্ডের।  

মোহামেডান সমতায় ফিরেছে ৫৭ মিনিটে। মিঠুনের ফ্রিকিক থেকে দুর্দান্ত হেডে গোল করেছেন অভিজ্ঞ স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি।

দলকে এক পয়েন্ট এনে দিয়ে আনন্দিত এমিলি বলেছেন, ‘বিদেশিরা কেউ নেই, তাই দায়িত্ব নিয়ে সবাইকে খেলতে হচ্ছে। গোল পেয়েছি, দলকে পয়েন্ট এনে দিতে পেরে আমি খুশি।’ 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের