হংকংয়ে সাফল্যের লক্ষ্য বাংলাদেশের মেয়েদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০১৮, ২১:৩৩আপডেট : ২০ জানুয়ারি ২০১৮, ২১:৩৫

বাফুফে ভবনের টার্ফে দুই বেলা অনুশীলন করছে বাংলাদেশের মেয়েরা। ছবি-বাফুফে নতুন বছরে আন্তর্জাতিক ফুটবলে ব্যস্ত সময় কাটবে মেয়েদের। সবার আগে হংকংয়ে একটি চার জাতির টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ, যার প্রস্তুতিতে ব্যস্ত লাল-সবুজের দল।

হংকংয়ে জকি ক্লাব গাউস আন্তর্জাতিক যুব টুর্নামেন্ট শুরু হবে আগামী ৩০ মার্চ। অনূর্ধ্ব-১৫ বছর বয়সীদের এই টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরা খেলবে ইরান, চাইনিজ তাইপে এবং স্বাগতিক দলের বিপক্ষে।

যদিও টুর্নামেন্ট শুরু হতে প্রায় আড়াই মাস বাকি, তবে এখনই অনুশীলনে একাগ্র মারিয়া-তহুরা-আঁখিরা। কোচ গোলাম রব্বানী ছোটন বললেন, ‘মেয়েদের দুই বেলা অনুশীলন হচ্ছে। ঢাকায় সাফ অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া দলটির শুধু মার্জিয়া খেলতে পারবে না বয়সের কারণে। আমরা ইরান আর তাইপেকে ঢাকায় হারিয়েছি, তবে হংকং নতুন প্রতিপক্ষ। আশা করি, টুর্নামেন্টে ইতিবাচক ফল পাবো।’

২০১৮ সালে জাতীয় দল আর বয়সভিত্তিক মিলে আটটি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশের মেয়েরা।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের