স্প্যানিশ কাপ থেকে অ্যাতলেতিকো মাদ্রিদের বিদায়

স্পোর্টস ডেস্ক
২৪ জানুয়ারি ২০১৮, ১৭:৫৭আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ১৭:৫৯

অ্যাতলেতিকোকে হারিয়ে সেমিফাইনালে সেভিয়া ২৫ গজ দূর থেকে অসাধারণ এক গোল করলেন আন্তোয়ান গ্রিয়েজমান। অ্যাতলেতিকো মাদ্রিদ উৎসবের উপলক্ষ পেয়েছিল ওই একবারই। তাদের হতাশ করে ৩-১ গোলের জয়ে ৫-২ অগ্রগামিতায় কোপা দেল রে’র সেমিফাইনাল নিশ্চিত করেছে সেভিয়া।

অ্যাতলেতিকোর মাঠ থেকে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-১ গোলে জিতে ফিরেছিল সেভিয়া। শেষ চারে তখনই এক পা দিয়ে রাখা স্বাগতিকরা ঘরের মাঠের ফিরতি লেগেও দাপুটে ফুটবলে পেয়েছে দুর্দান্ত জয়। স্তাদিও রামন সানচেস পিজুয়ানের দর্শকদের নড়েচড়ে বসার আগেই গোল! মাত্র ২৪ সেকেন্ডে লক্ষ্যভেদ করে সমর্থকদের আনন্দে ভাসান সের্হিয়ো এস্কুদেরতো। পাবলো সারাবিয়ার ক্রস থেকে ডান পায়ের ভলিতে বল জালে জড়ান স্প্যানিশ লেফটব্যাক।

শুরুতেই ধাক্কা খাওয়া অ্যাতলেতিকো ম্যাচে ফেরে ১৩তম মিনিটে। গ্রিয়েজমানের করা দেখার মতো গোলে সেমিফাইনালের আশাও নতুন করে বেঁচে ওঠে তাদের। ফরাসি এই ফরোয়ার্ড ২৫ গজ দূর থেকে আচমকা এক শটে বল জড়ান জালে। সেভিয়া গোলরক্ষক সের্হিয়ো রিকো গোললাইন থেকে এগিয়ে থাকায় ডান পায়ের ভাসানো শটে লক্ষ্যভেদ করে ‘রোজিব্লাঙ্কোদের’ ফেরান সমতায়।

তাতে অবশ্য সেভিয়ার খেলার ধার বেড়েছে আরও। বিরতি থেকে ফিরেই আবার এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের শুরুতে সাউল নিগেস নিজেদের বক্সের ভেতর হোয়াকিম কোরেয়াকে ফাউল করলে রেফারি বাজান পেনাল্টির বাঁশি। স্পট কিক থেকে ঠাণ্ডা মাথায় লক্ষ্যভেদ করে সেভিয়াকে লিড এনে দেন এভার বানেগা।

অ্যাতলেতিকোর আশার শেষ প্রদীপটা নিভিয়ে দেন সারাবিয়া। ৭৯ মিনিটে সফরকারী রক্ষণের দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে দারুণ প্লেসিং শটে লক্ষ্যভেদ করে ব্যবধান করেন ৩-১। শেষ পর্যন্ত ৫-২ গোলের অগ্রগামিতায় সেমিফাইনালে ওঠে যায় সেভিয়া। আর কোয়ার্টার ফাইনালেই থামে অ্যাতলেতিকোর কাপ মিশন। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি