এখনও শিরোপার দৌড়ে আছে রিয়াল: জিদান

স্পোর্টস ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৪২আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৪২

হতাশা লুকাতে পারেননি জিদান লা লিগায় দেপোর্তিভো লা করুনা ও ভ্যালেন্সিয়ার বিপক্ষে টানা জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল রিয়াল মাদ্রিদ। শনিবার তাতে বড় ধাক্কা দিলো লেভান্তে। হতাশা ঘিরে ধরেছে কোচ জিনেদিন জিদানের মনে। অবশ্য লা লিগায় শিরোপার দৌড় শেষ মানতে রাজি নন তিনি।

দুইবার এগিয়ে যাওয়ার পর ৮৮ মিনিটে গোল খায় রিয়াল। জিয়ামপাওলো পাজ্জিনির লক্ষ্যভেদী শটে এখন শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে তাদের ব্যবধান ১৮ পয়েন্টের। তারপরও শিরোপা ধরে রাখার আশা হারাচ্ছেন না রিয়াল কোচ, ‘আমি সবসময় বলবো লিগ এখনও শেষ হয়নি। খেলার এখনও বাকি আছে। আজ ম্যাচ নিয়ন্ত্রণে নিলেও দুই পয়েন্ট হারালাম। আমাদের টানা তৃতীয় জয় দরকার ছিল, কিন্তু সেটা করতে পারলাম না।’

রক্ষণভাগের ভুলের মাশুল এদিন সন্ধ্যায় দিতে হয়েছে রিয়ালকে। শেষ দিকে এসে সমতাসূচক গোলটি ছিল তার উদাহরণ। সেটা স্বীকার করলেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী অধিনায়ক, ‘দ্বিতীয় গোলের মাশুল দিতে হলো আমাদের। ম্যাচ আমাদের হাতে ছিল, বিশেষ করে প্রথমার্ধে। কিন্তু বিরতির পর আমরা রক্ষণে প্রস্তুত ছিলাম না। দ্বিতীয় গোলটা এড়াতে পারতাম, সেটা পারিনি। এটা মেনে নেওয়া কঠিন, কারণ আরও দুটি পয়েন্ট হারালাম।’

লা লিগায় রিয়ালের পরের ম্যাচ রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। আত্মবিশ্বাস ফিরে পেতে আগামী ১১ ফেব্রুয়ারি সান্তিয়াগো বার্নাব্যুতে জয়ের বিকল্প নেই জিদানের শিষ্যদের সামনে। মার্কা

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের