শেখ জামাল ক্লাবকে ভোলেননি আফুসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৩৩আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৪৭

নাইজেরিয়ান কোচ জোসেফ আফুসি গত মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগের মাঝপথে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের দায়িত্ব ছেড়ে লন্ডনে চলে যান জোসেফ আফুসি। তবে পুরোনো ক্লাবের খোঁজ-খবর ঠিকই রেখেছেন এই নাইজেরিয়ান কোচ। তরুণদের নিয়ে দল গড়েও শেখ জামাল লিগে রানার্সআপ হয়েছে। সাবেক ক্লাবের পারফরম্যান্সে আফুসি উচ্ছ্বসিত।

ভারতের আই-লিগে এবার চার্চিল ব্রাদার্সের কোচের দায়িত্ব পালন করছেন আফুসি। ভারতের পেশাদার ফুটবল লিগে তার দলের অবস্থা ভালো নয়। ১০ দলের প্রতিযোগিতায় চার্চিলের অবস্থান এখন নবম।  

আফুসি চলে যাওয়ার পর মাহবুব হোসেন রক্সির কোচিংয়ে শেখ জামাল লিগে শুধু রানার্সআপই হয়নি, স্বাধীনতা কাপের সেমিফাইনালেও জায়গা করে নিয়েছিল। সাবেক  দলের এমন পারফরম্যান্সে খুশি লুকিয়ে রাখতে পারেননি আফুসি। ভারত থেকে তিনি বাংলা ট্রিবিউনকে বললেন, ‘সব কৃতিত্ব খেলোয়াড়দের, তারা আমাকে গর্বিত করেছে।  তারা প্রমাণ করেছে যে তাদের পক্ষে সব কিছু করা সম্ভব। শেখ জামালের সবাইকে আমি মিস করি। আশা করি, ভবিষ্যতে আমরা আবার এক হবো, আবার দেখা হবে খেলোয়াড়দের সঙ্গে।’

বাংলাদেশ আর শেখ জামালকে কতটা ভালোবাসেন, আফুসির কথাতেই তা পরিষ্কার, ‘বাংলাদেশের ফুটবল আমার হৃদয়ে, এটা আমার জীবনের অংশ হয়ে থাকবে। শেখ জামাল ছেড়ে চলে গেলেও আমি ওদের খেলা দেখেছি। খেলোয়াড়রা তাদের সাধ্যমতো ভালো খেলেছে। শেখ জামালকে লিগে রানার্সআপ হতে দেখে আমি বেশ অবাকই হয়েছি। খেলোয়াড়রা পরিশ্রম করেছে, আর তাদের পরিশ্রম সার্থক হয়েছে।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম