আবার সাইফ স্পোর্টিংয়ের দায়িত্বে ব্রিটিশ কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৩১আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৩৩

সাইফ স্পোর্টিং ক্লাবের সঙ্গে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন স্টুয়ার্ট  হল ঢাকার ফুটবলে নতুন হলেও শুরু থেকেই বিদেশি কোচের প্রতি আগ্রহী সাইফ স্পোর্টিং ক্লাব। গত মৌসুমে ছিলেন দুজন বিদেশি কোচ। ঘানাইয়ান বংশোদ্ভূত ব্রিটিশ কোচ কিম্বার্লি গ্র্যান্ট বিদায় নিয়েছিলেন প্রিমিয়ার লিগের মাঝপথে। আরেক ব্রিটিশ রায়ান নর্থমোর চলে গেছেন এএফসি কাপ থেকে সাইফ স্পোর্টিং বিদায় নেওয়ার পর। আগামী মৌসুমের জন্য বিদেশি কোচই খুঁজছিল ক্লাবটি। জাতীয় দলের সাবেক কোচ লোডভিক ডি ক্রুইফ, আন্দ্রেস ক্রুসিয়ানি ও এডসন সিলভা ডিডো আগ্রহ প্রকাশ করলেও সাইফ বেছে নিয়েছে ব্রিটিশ কোচ স্টুয়ার্ট হলকে।

উয়েফা প্রো লাইসেন্স প্রাপ্ত স্টুয়ার্ট হল এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সাইফের সঙ্গে। নতুন কোচ কাজ শুরু করবেন ১৫ এপ্রিল। শুধু মূল দল নয়, যুব দল নিয়েও কাজ করবেন তিনি। প্রায় ৪০ জন কোচের বায়োডাটা থেকে স্টুয়ার্ট হলকে পছন্দ করেছেন সাইফ স্পোর্টিংয়ের কর্মকর্তারা।

রবিবার বাংলা ট্রিবিউনকে সাইফ স্পোর্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দীন চৌধুরী বলেছেন,‘আগামী মৌসুমের জন্য আমরা একজন হাই প্রোফাইল কোচ খুঁজছিলাম। ব্রিটিশ কোচ স্টুয়ার্ট হলের বায়োডাটা দেখে আমাদের পছন্দ হয়েছে। তার হাতেই থাকবে দলের দায়িত্ব।’

স্টুয়ার্ট হলের দক্ষিণ এশিয়ায় কাজ করার অভিজ্ঞতা আছে। ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত ভারতের পুনে এফসির কোচ ছিলেন তিনি। আফ্রিকায় কেটেছে দীর্ঘদিন। কেনিয়া, তানজানিয়া ও জানজিবারের বেশ কয়েকটি ক্লাব ও বয়সভিত্তিক দলের কোচের দায়িত্বে ছিলেন। ক্যারিবীয় অঞ্চলের দ্বীপপুঞ্জ সেন্ট ভিনসেন্ট ও গ্রেনেডিন্সের প্রধান কোচও ছিলেন কিছুদিন।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের