এস্পানিওলের বিপক্ষে নেই রোনালদো

স্পোর্টস ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৪৪আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৪৪

এস্পানিওলের বিপক্ষে নেই রোনালদো লা লিগায় এস্পানিওলের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার দিবাগত রাতের এই ম্যাচে নেই ক্রিস্তিয়ানো রোনালদো। তাকে বাইরে রেখেই স্কোয়াড ঘোষণা করেছেন কোচ মাদ্রিদের ক্লাবটি।

সামনে চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ। প্যারিস সেন্ত জার্মেইয়ের বিপক্ষে শেষ ষোলোর এই লড়াইয়ের আগে দলের সেরা অস্ত্রকে সতেজভাবে পেতে তাকে ছাড়াই রিয়াল খেলতে যাবে কাতালুনিয়ায়। টানা চার ম্যাচ জিতে এস্পানিওলের বিপক্ষে নামার আগে রোনালদোও আছেন ফর্মের তুঙ্গে। লিগের সবশেষ ছয় ম্যাচে পেয়েছেন ১০ গোল। তাছাড়া তার জোড়া লক্ষ্যভেদেই পিএসজির বিপক্ষে ঘরের মাঠের লেগ মাদ্রিদের ক্লাবটি জিতেছে ৩-১ গোলে।

৬ মার্চ ফিরতি লেগ খেলতে পিএসজির মাঠে যাবে রিয়াল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে রোনালদোকে বিশ্রাম দিয়ে তার সেরাটা পাওয়ার প্রত্যাশা ‘লস ব্লাঙ্কোদের’। তাছাড়া বড় ম্যাচের আগে ইনজুরির ঝুঁকি এড়ানোও কারণ হতে পারে একটা। রিয়াল মাদ্রিদ তাদের টুইটারে নিশ্চিত করেছে পর্তুগিজ তারকার না খেলার বিষয়টি। এস্পানিওলের বিপক্ষে ১৯ জনের যে স্কোয়াড ঘোষণা করেছে তারা, সেখানে নেই রোনালদো।

লা লিগায় এই মুহূর্তে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ১৪ পয়েন্টে পিছিয়ে আছে মাদ্রিদের অভিজাতরা। কোপা দেল রে থেকে ছিটকে গেছে আরও অনেক আগেই। তাই একমাত্র আশা হয়ে বেঁচে আছে তাদের চ্যাম্পিয়নস লিগ। ইউরোপিয়ান এই প্রতিযোগিতাতেই তাই রিয়ালের সব নজর। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের