নেইমারকে ছাড়াই রিয়ালকে হারানোর আশা পিএসজির

স্পোর্টস ডেস্ক
০১ মার্চ ২০১৮, ১৭:৫৯আপডেট : ০১ মার্চ ২০১৮, ১৭:৫৯

নেইমারকে ছাড়াই রিয়ালকে হারানোর আশা পিএসজির ছয় থেকে আট সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন নেইমার। প্যারিস সেন্ত জার্মেইর জন্য এটা বড় ধাক্কা। যদিও মার্শেইর বিপক্ষে ফরাসি কাপের কোয়ার্টার ফাইনালে তার অভাব টের পায়নি পিএসজি। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছে এই জয়।

সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-১ গোলে প্রথম লেগ হেরে এসেছে পিএসজি। আগামী ৬ মার্চ পার্ক ডি প্রিন্সেসে এবার রিয়ালকে স্বাগত জানাবে তারা। এই গুরুত্বপূর্ণ ম্যাচের এক সপ্তাহ আগে নেইমারের ছিটকে যাওয়ার খবর শুনলো ফরাসি জায়ান্টরা। দলের নির্ভরযোগ্য খেলোয়াড়কে হারালেও কাভানি-দি মারিয়াদের ভেঙে না পড়ার ডাক দিলেন পিএসজি চেয়ারম্যান ও সিইও নাসির আল-খেলাইফি।

চিরপ্রতিদ্বন্দ্বী মার্শেইর বিপক্ষে ৩-০ গোলে জিতে পিএসজি ঘুরে দাঁড়াতে প্রস্তুত বিশ্বাস খেলাইফির, ‘রিয়াল? অবশ্যই আমাদের বিশ্বাস আছে। যদি বিশ্বাস না থাকে, তাহলে কেন খেলতে হবে? আমাদের দল রিয়ালকে হারাতে পারবে। এটা গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, খেলোয়াড়রা দৃঢ় আছে। প্রত্যেকে প্রস্তুত এবং তারা খেলতে চায়, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্ন দেখছেন পিএসজি চেয়ারম্যান, ‘আমরা চ্যাম্পিয়নস লিগের পরের পর্বে উঠব, সমর্থক ও খেলোয়াড়রা একসঙ্গে আছে। আমরা পার হয়ে যাব। আমি আবারও বলছি, জেতার মতো খেলোয়াড় ও দল আমাদের আছে।’ ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের