কাতারে অনুশীলন করে ফুটবলাররা উচ্ছ্বসিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০১৮, ২২:০৩আপডেট : ০২ মার্চ ২০১৮, ২২:১০

কোচ অ্যান্ড্রু ওর্ডের তত্ত্বাবধানে চলছে অনুশীলন। ছবি-বাফুফে দুই সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্পের জন্য গত বুধবার কাতারে পৌঁছেছে জাতীয় ফুটবল দল। মধ্যপ্রাচ্যের দেশটিতে অনুশীলনও শুরু করে দিয়েছেন ফুটবলাররা। ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশে উন্নত অনুশীলনের সুযোগ পেয়ে তারা দারুণ খুশি।

কাতার থেকে জাতীয় দলের ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু জানিয়েছেন, ‘এখানে অনুশীলনের সুযোগ-সুবিধা পেয়ে খেলোয়াড়রা উচ্ছ্বসিত। আমাদের ভালো হোটেলে রাখা হয়েছে। মূল স্টেডিয়ামের পাশের মাঠে সকালে ও বিকেলে দুই ঘণ্টা করে অনুশীলন করছে সবাই।’

কাতারের কোনও ক্লাবের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার চেষ্টা করছে বাংলাদেশ। রুপু বলেছেন, ‘আজ (শুক্রবার) ছুটির দিন থাকায় কোনও ক্লাবের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে দুটি ম্যাচ খেলার কথা আছে। শনিবারের মধ্যে জানা যাবে, আমাদের প্রতিপক্ষ হবে কোন দুটি দল।’

কাতারে উন্নত অনুশীলনের সুবিধা পেয়ে স্ট্রাইকার তৌহিদুল আলম সবুজ খুব খুশি। তার কথা, ‘গত মৌসুমের শুরু থেকে একটানা খেলে আমরা বেশ ক্লান্ত। কাতারে কন্ডিশনিং ক্যাম্প আমাদের মানসিকভাবে উজ্জীবত করবে। ২৭ মার্চ লাওসের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে এই অনুশীলন দারুণ কাজে দেবে।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের