নিউ রেডিয়েন্টের সমীহ পাচ্ছে আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০১৮, ২১:১৪আপডেট : ০৪ মার্চ ২০১৮, ২১:১৪

ঢাকার হযরত শাহ জালাল বিমানবন্দরে নিউ রেডিয়েন্টের খেলোয়াড়রা (ছবি: বাফুফে) বেশ কয়েক ঘণ্টার ভ্রমণের ক্লান্তির ছাপ ছিল মালদ্বীপের নিউ রেডিয়েন্টের খেলোয়াড়দের চেহারায়। রবিবার দুপুরে ঢাকায় এসে বিকেলে বাফুফে ভবন সংলগ্ন টার্ফে হালকা ঘামও ঝরিয়েছে এএফসি কাপ খেলতে বাংলাদেশে আসা দলটি। তারই এক ফাঁকে প্রতিপক্ষ আবাহনীকে সমীহ করার কথা জানালেন দলটির স্প্যানিশ কোচ।

নিউ রেডিয়েন্ট শক্তিশালী দল নিয়েই ঢাকায় এসেছে। কোচের সঙ্গে ৩ জন স্প্যানিশ খেলোয়াড়ও এসেছেন। আর এশিয়ান কোটায় আছেন আফগানিস্তানের এক ফুটবলার। এএফসি কাপের ‘ই’ গ্রুপে প্রথম ম্যাচটি হবে আগামী বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

দক্ষিণ এশিয়ার ফুটবল সম্পর্কে ভালো জানাশোনা সফরকারী কোচ অস্কার ব্রুসনের, ‘এই প্রথম বাংলাদেশে এসেছি। পশ্চিম বাংলায় আগেও গিয়েছিলাম। আমি এপাড়-ওপাড়ের ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা সম্পর্কে জেনেছি। এখন ঢাকায় ম্যাচ কেমন হয়, তা দেখার আছে।’

অনুশীলনে ঘাম ঝরালেন খেলোয়াড়রা প্রতিপক্ষ আবাহনীকে নিয়ে সতর্ক রেডিয়েন্ট কোচ, ‘আবাহনী সম্পর্কে ভালো জানা আছে। তাদের দলে আফ্রিকার খেলোয়াড় আছে। কন্ডিশন ও আবাহনী সম্পর্কে যে তথ্য পেয়েছি, তারা উইং দিয়ে খেলে। জমজমাট ম্যাচ হওয়ার অপেক্ষায় আছি। তবে আমাদের দৃষ্টি সামনের দিকে।’

নিউ রেডিয়েন্টের এএফসি কাপের জন্য আলাদা কোনও প্রস্তুতি নেই। শুক্রবার মালের লিগে মাজিয়াকে ১-০ গোলে হারিয়েছে তারা। ঢাকায় একটু আগে-ভাগে এসে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা তাদের।

কোচও বললেন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই আগে চলে এসেছেন, ‘এখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্যই ঢাকায় একটু আগে আসা। মালেতে আমরা টার্ফে খেলে অভ্যস্ত। পজিশনাল গেম খেলে থাকি। তবে ঢাকায় হয়তো সেটা সম্ভব হবে না। আবাহনীর বিপক্ষে সেভাবে প্রস্তুতি নেওয়া হয়নি। মাজিয়ার বিপক্ষে কঠিন ম্যাচ খেলে এখানে এসেছি। এখন আবাহনী ম্যাচের আগে আমরা কৌশলগত বিষয়গুলো নিয়ে অনুশীলন করার সুযোগ পাব।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের