‘রিয়ালে ভালো বন্ধুত্ব হবে রোনালদো-নেইমারের’

স্পোর্টস ডেস্ক
১৬ মার্চ ২০১৮, ১৪:১২আপডেট : ১৬ মার্চ ২০১৮, ১৪:১২

‘রিয়ালে ভালো বন্ধুত্ব হবে রোনালদো-নেইমারের’ বেশ কয়েকটি গণমাধ্যমের দাবি, রিয়াল মাদ্রিদের সঙ্গে যোগাযোগ রাখছেন নেইমার। প্যারিস সেন্ত জার্মেই থেকে তাকে আবার স্পেনে ফিরতে দেখা যেতে পারে। সাবেক ক্লাব বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী দলে মানিয়ে নেওয়া ব্রাজিলিয়ান তারকার জন্য কঠিন হয়ে দাঁড়াবে মনে করছেন অনেকে। তবে কাসেমিরোর বিশ্বাস, ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে আক্রমণভাগে বেশ মানাবে নেইমারকে।

অবশ্য কাসেমিরো মনে করেন, তার জাতীয় দলের সতীর্থ পিএসজিতেই থাকবে। তবে সেটা না হলেও রোনালদোর সঙ্গে ভালো বন্ধুত্ব হবে জানান তিনি, ‘নেইমার সবসময় চমৎকার, সেই ১১ বছর বয়স থেকে। দারুণ সব কাজ করে সে। আমি মনে করি না রিয়ালে তার আসার কোনও সম্ভাবনা আছে। সেটা ফ্লোরেন্তিনো পেরেজ (রিয়াল প্রেসিডেন্ট) ভালো জানেন।’

নেইমারের জন্য রিয়ালের দরজা সবসময় খোলা থাকবে বিশ্বাস কাসেমিরোর, ‘সে জানে মাদ্রিদে তার জন্য দরজা সবসময় খোলা। কিন্তু সে প্যারিসে খুশি। ওখানে অনেক ব্রাজিলিয়ান আছে। তবে তার যে গুণ, আমি নিশ্চিত তাকে চুক্তি করতাম। সে অসাধারণ খেলোয়াড়, বিশ্বের শীর্ষ তিনজনের মধ্যে একজন। মাঠে সে যা চায় করতে পারে। ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পারবে সে, খুব ভালোভাবে।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম