ফরাসি কাপ ফাইনালে নেইমারকে দেখছেন সিলভা

স্পোর্টস ডেস্ক
১৯ মার্চ ২০১৮, ১৮:০২আপডেট : ১৯ মার্চ ২০১৮, ১৮:০৫

ফরাসি কাপ ফাইনালে নেইমারকে দেখছেন সিলভা গত ফেব্রুয়ারিতে মার্শেইর বিপক্ষে চোটের পর প্রায় তিন মাসের জন্য ছিটকে গেছেন নেইমার। গোড়ালির অস্ত্রোপচার শেষে এখন তার দিন কাটছে হুইলচেয়ারে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ফেরার দিনক্ষণ এখনও অনিশ্চিত। তবে তার জাতীয় দল ও ক্লাব সতীর্থ থিয়াগো সিলভার বিশ্বাস, ফরাসি কাপ ফাইনালে খেলবে পিএসজি এবং ওই ম্যাচেই ফিরবেন নেইমার।

আগামী ১৪ এপ্রিল কাঁর বিপক্ষে ফরাসি কাপের সেমিফাইনাল খেলবে প্যারিসের ক্লাব। প্রত্যাশিত জয় পেলে গত তিনবারের টানা চ্যাম্পিয়নরা ৮ মে খেলবে ফাইনাল। ওই ম্যাচে নেইমারকে দেখতে আশাবাদী ব্রাজিলের সেন্টার ব্যাক সিলভা।

রবিবার নিসের বিপক্ষে ২-১ গোলে পিএসজির জয়ের পর সিলভা বলেছেন, ‘আগামী সপ্তাহে তার সঙ্গে আমি কথা বলব। আমি মনে করি এখন সে ভালো আছে, তার এখনও বিশ্রামের প্রয়োজন।’

নেইমারের জন্য ফরাসি কাপ ফাইনাল জিততে চান এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার, ‘আর কয়েক দিনের মধ্যে সে সেরে উঠবে, এরপর ফিটনেসের জন্য কাজ করবে। আমরা তাকে মৌসুমের শেষ দিকে প্রত্যাশা করছি মাঠে, সম্ভবত ফরাসি কাপ ফাইনালে। আমরা তার জন্য এই প্রতিযোগিতা জেতার চেষ্টা করব।’

অবশ্য তাড়াহুড়ো নয়, পুরোপুরি ফিট হয়ে নেইমারকে মাঠে দেখার প্রত্যাশা সিলভার, ‘তাকে বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে হবে। তার জন্য মাঠে ফেরা গুরুত্বপূর্ণ। কিন্তু আগেভাগে নয়, পুরোপুরি সেরে উঠে। বিশ্বকাপ ও পরের মৌসুমের জন্য কোনও ঝুঁকি নেওয়া যাবে না।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের