বেতন না বাড়ালে পিএসজিতে থাকবেন না নেইমার!

স্পোর্টস ডেস্ক
১৯ মার্চ ২০১৮, ২২:২৭আপডেট : ১৯ মার্চ ২০১৮, ২২:৫৪

বেতন না বাড়ালে পিএসজিতে থাকবেন না নেইমার! এই মৌসুমের শুরুতে ২২ কোটি ইউরোতে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে প্যারিস সেন্ত জার্মেইতে যোগ দেন নেইমার। সেখানে বেতন আরও বাড়ানোর দাবি জানিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। আর এতে করে রিয়াল মাদ্রিদে তার যাওয়ার গুঞ্জনটা আরও জোরালো হলো।

পায়ের অস্ত্রোপচারের পর নেইমার এখন ব্রাজিলে। তাকে দেখতে গিয়েছিলেন পিএসজির মালিক নাসির আল খেলাইফি। ফরাসি ক্লাবে ২৬ বছর বয়সী ফরোয়ার্ডের ভবিষ্যৎ নিয়ে কথা হয়েছে তার এজেন্ট ও বাবা নেইমার সিনিয়রের সঙ্গে। এরপরই একটি খবর বাতাসে ভেসে বেড়াচ্ছে, পিএসজিতে থাকার শর্ত হিসেবে প্রায় দ্বিগুণ বেতন দাবি করেছেন নেইমার।
গত কয়েক সপ্তাহ ধরে গুঞ্জন, রিয়াল মাদ্রিদ স্পেনে ফেরাবে নেইমারকে। এরই মধ্যে তার বাবার সঙ্গে কথাও বলেছেন মাদ্রিদ ক্লাবের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। আর এই সুযোগে পিএসজিকে দ্বিগুণ বেতন বাড়াতে বলেছেন নেইমার। দ্য টাইমস জানিয়েছে, প্রতি সপ্তাহে ১০ লাখ পাউন্ড দাবি করেছেন বার্সার সাবেক ফরোয়ার্ড।
বর্তমানে ফরাসি ক্লাবে নেইমারের সাপ্তাহিক বেতন ৫ লাখ ৩৭ হাজার পাউন্ড। মার্কা

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম