সালাহকে মিশরের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট!

স্পোর্টস ডেস্ক
৩১ মার্চ ২০১৮, ২২:০৯আপডেট : ৩১ মার্চ ২০১৮, ২২:১৯

সালাহ লোক দেখানো নির্বাচন করে আবারও মিশরের প্রেসিডেন্ট হলেন আবদেল ফাত্তাহ আল-সিসি। ৯২ শতাংশ ভোট পেয়ে নতুন মেয়াদে নির্বাচিত হলেও তার জনপ্রিয়তা যে নিম্নমুখী, সেটার প্রমাণ পাওয়া গেছে অগণিত ভোটার ভোট নষ্ট করায়। কিন্তু এই নির্বাচনেই প্রমাণ হয়েছে, ১৯৯০ সালের পর প্রথমবার ফিফা বিশ্বকাপে মিশরকে তোলা মোহাম্মদ সালাহর জনপ্রিয়তা। লিভারপুলের জার্সিতে তুঙ্গে থাকা এই ফরোয়ার্ডকে ‘রাইট-ইন’ ভোট দিয়েছেন মিশরীয়রা!

শনিবার বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, মিশরে সদ্য শেষ হওয়া প্রেসিডেন্ট নির্বাচনে বীরের মর্যাদা পেয়েছেন সালাহ। তিনি কিন্তু এই বিতর্কিত নির্বাচনে প্রার্থী ছিলেন না। তবে বোঝা গেলো, তাদের ‘ফুটবল নায়ক’ কতটা জনপ্রিয়।

ব্যালট পেপারে সালাহর নাম গত সোমবার থেকে নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। সিসির প্রতিপক্ষ ছিলেন তারই এক সময়ের সমর্থক মুসা মুস্তাফা মুসা। তিন দিনের এই নির্বাচনী প্রক্রিয়া ভোটাধিকার প্রয়োগ করেন মাত্র ৪০ শতাংশ মানুষ। যার মধ্যে প্রায় ২০ লাখ ভোটারই নষ্ট করেছেন ব্যালট পেপার। তাদের বেশির ভাগ সিসি ও মুসার নামের পাশে ‘ক্রস’ দিয়ে ব্যালট পেপারের নিচের দিকে লিখেছেন সালাহর নাম।

জানা গেছে, এই ভোট গণনা হলে মুসাকে টপকে সিসির নিকটতম প্রতিদ্বন্দ্বী হতেন সালাহ। দ্য ইকোনমিস্ট লিখেছে: ১০ লাখেরও বেশি মিশরীয় তাদের ব্যালট নষ্ট করেছে; মুসা যত ভোট পেয়েছেন, তার চেয়েও বেশি। তাদের বেশির ভাগ দুই প্রার্থীকে বাতিল করে লিখেছে জনপ্রিয় ফুটবলার মোহাম্মদ সালাহর নাম।

মিশরের অস্থিতিশীল রাজনীতিতে স্বস্তি ফেরাতে এবার ফুটবল ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় নিয়ে ভাবতেই পারেন সালাহ! গোল ডটকম, দ্য সান 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের