সীমাহীন আনন্দে ভাসছেন তহুরা-শামসুন্নাহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০১৮, ২১:০৩আপডেট : ০২ এপ্রিল ২০১৮, ১৮:২৫

সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে তহুরা ও শামসুন্নাহার জকি কাপে প্রতি ম্যাচেই গোল বন্যায় প্রতিপক্ষকে ভাসিয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। এই গোল উৎসবে সবার সামনে ছিলেন তহুরা খাতুন। মালয়েশিয়ার বিপক্ষে জোড়া গোলের পর ইরান ও হংকংয়ের বিপক্ষে টানা হ্যাটট্রিক গড়লেন এবং সর্বোচ্চ গোলদাতার ট্রফিও নিলেন হাতে। ব্যক্তিগত এই সাফল্যে খুশি তহুরা। আর মিডফিল্ডার শামসুন্নাহার হয়েছেন এই প্রতিযোগিতার সেরা। দল চ্যাম্পিয়ন হওয়ায় তাদের খুশির মাত্রাটা বেড়ে গেছে দ্বিগুণ।

ঢাকার সাফ অনুর্ধ্ব-১৫ ফুটবলে নেপালের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন ময়মনসিংহের কলসিন্দুরের মেয়ে তহুরা। হংকংয়েও ধারাবাহিকতা ধরে রেখে আরও দুটি হ্যাটট্রিক পেলেন। এমন দৃষ্টিনন্দন পারফরম্যান্সের পর তহুরা বেশ খুশি, ‘আমি অনেক খুশি। দল চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া আমি সর্বোচ্চ গোলদাতার ট্রফি পেয়েছি। এতে আরও ভালো লাগছে।’

দলের অধিনায়ক মারিয়া মান্ডাও এই সাফল্যে উচ্ছ্বসিত, ‘হংকংয়ের মাঠে প্রথম কোনও আন্তর্জাতিক ফুটবলের ট্রফি জিততে পেরে বেশ খুশি লাগছে। দলের সবাই সর্বোচ্চ চেষ্টা করেছে। সেই চেষ্টার ফল হিসেবে আজকে ট্রফি এসেছে।’

চার জাতির এই আসরে সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশেরই মিডফিল্ডার শামসুন্নাহার। উচ্ছ্বসিত কণ্ঠে জানালেন, ‘আমার দল চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া আমি সেরা খেলোয়াড় হয়েছি। আমি আনন্দিত।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের