লিভারপুলে বিধ্বস্ত ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
০৫ এপ্রিল ২০১৮, ০৩:১০আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ০৩:১৪

সালাহর গোলেই এগিয়ে যায় লিভারপুল কেন লিভারপুলকে নিয়ে এত আলোচনা হচ্ছিল, সেটা দেখিয়ে দিল তারা চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে। যে ম্যানচেস্টার সিটিকে এবারের আসরের অন্যতম ফেভারিট ধরা হচ্ছে, সেই তাদেরকেই কিনা ৩-০ গোলে বিধ্বস্ত করলো লিভারপুল।

অ্যানফিল্ডে ‘অল ইংলিশ’ কোয়ার্টার ফাইনালে বল পজেশনে পেপ গার্দিওয়ার দল এগিয়ে ছিল বরাবরের মতোই। তবে পায়ে বল থাকলে কীভাবে আক্রমণে যেতে হয়, সেটা আরেকবার দেখিয়েছে লিভারপুল। ইউরোপিয়ান প্রতিযোগিতায় প্রথমবার ম্যানসিটির মুখোমুখি হয়েই তাদের বাজিমাত। প্রিমিয়ার লিগের এবারের আসরে সিটিজেনদের একমাত্র দল হিসেবে হারের তিক্ত স্বাদ দেওয়া অলরেডস ঘরের মাঠে আবারও হতাশায় ডুবালো গার্দিওলার দলকে। মোহাম্মদ সালাহ, ওক্সলেড-চেম্বারলিন ও সাদিও মানের লক্ষ্যভেদে সেমিফাইনালে যাওয়ার পথে এখন ফেভারিট লিভারপুলই।

সালাহই প্রথম ছুরিটা বসান ম্যানচেস্টার সিটির সমর্থকদের বুকে। তবে মিশরীয় এই ফরোয়ার্ডের প্রশংসার চেয়ে বেশি সমালোচিত হবেন সিটিজেন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। তার শিশুসুলভ ডিফেন্সেই ১২তম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। সালাহর পাস বক্সের ভেতর নিয়ন্ত্রণে নিয়ে গোলমুখে শট করেছিলেন রবার্তো ফিরমিনো। তবে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শট প্রতিহত করেন তার স্বদেশি গোলরক্ষক এদেরসন। যদিও ঠিকমতো ক্লিয়ার করতে না পারায় বল চলে আসে ওতামেন্দির কাছে। আর্জেন্টাইন ডিফেন্ডারও ব্যর্থ। তবে ততক্ষণে গোলমুখের সামনে চলে আসা সালাহ আর ভুল করেননি। বল জড়িয়ে দেন জালে।

২০ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে লিভারপুল। ওক্সলেড-চেম্বারলিনের গোলটি ছিল দেখার মতো। বক্সের অনেকটা বাইরে থেকে আচমকা এক শটে লক্ষ্যভেদ করেন এই ইংলিশ তারকা। তার বুলেট গতির শট ঠেকানোর কোনও সুযোগই পাননি এদেরসন।

ওই উৎসবের পর প্রথমার্ধেই স্বাগতিকরা ব্যবধান ৩-০ করে মানের লক্ষ্যভেদে। ৩১ মিনিটে ফর্মের তুঙ্গে থাকা সালাহর চমৎকার ক্রস লাফিয়ে হেড করে বল জালে জড়ান এই ফরোয়ার্ড। তাতে প্রথমার্ধেই খেলা থেকে ছিটকে যায় ম্যানসিটি। দ্বিতীয়ার্ধেও পারেনি আর, ওই ৩-০ গোলে পিছিয়ে থেকে সামনের সপ্তাহে ঘরের মাঠ ইতিহাদে সেমিফাইনাল স্বপ্ন বাঁচাতে মাঠে নামবে ম্যানসিটি। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের