তোরেসের শততম গোলে অ্যাতলেতিকোর জয়

স্পোর্টস ডেস্ক
১৫ এপ্রিল ২০১৮, ২২:৩৪আপডেট : ১৫ এপ্রিল ২০১৮, ২২:৩৪

অ্যাতলেতিকোর জার্সিতে মাইলফলক স্পর্শ করলেন তোরেস এই মৌসুম শেষে অ্যাতলেতিকো মাদ্রিদকে বিদায়ের ঘোষণা দিয়েছেন ফার্নান্দো তোরেস। তার আগে শৈশবের ক্লাবে মাইলফলক স্পর্শ করলেন স্প্যানিশ তারকা। তার শততম লা লিগা গোলে রবিবার লেভান্তেকে ৩-০ গোলে হারাল অ্যাতলেতিকো।

ওয়ান্দা মেত্রোপলিতানোতে এনিয়ে সব ধরনের প্রতিযোগিতায় টানা ১০ ম্যাচ জিতল মাদ্রিদের ক্লাব। একই সঙ্গে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলাও নিশ্চিত করল দিয়েগো সিমিওনির শিষ্যরা।

৬ ম্যাচ হাতে রেখে বার্সেলোনা ১১ পয়েন্টে এগিয়ে থাকায় অ্যাতলেতিকোর লিগ শিরোপার লড়াই প্রায় শেষ। কিন্তু লেভান্তেকে হারিয়ে সেরা চারে থাকা নিশ্চিত করেছে দুই নম্বরে থাকা দলটি।

বৃহস্পতিবার ইউরোপা লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ১-০ গোলে হেরেও সেমিফাইনাল নিশ্চিত করেছিল অ্যাতলেতিকো। কিন্তু ওই হারের ঘোর এই ম্যাচে কাটাতে বেশ সময় নিয়েছে। ৩৩ মিনিটে লেভান্তের প্রতিরোধ ভেঙে গোলমুখ খোলেন আনহেল কোরেয়া।

বিরতির পর তৃতীয় মিনিটে আন্তোয়ান গ্রিয়েজমান তার গোলের ধারা ধরে রেখে ব্যবধান দ্বিগুণ করেন। টানা চতুর্থ লিগ ম্যাচে গোল করলেন ফরাসি ফরোয়ার্ড। এ মৌসুমে সব মিলিয়ে তার গোল ২৬টি।

বদলি নেমে তোরেস ৭৭ মিনিটে কোরেয়ার ক্রস থেকে অ্যাতলেতিকোর হয়ে শততম লিগ গোল করেন। এই ক্লাবের পঞ্চম খেলোয়াড় হয়ে লিগে গোলের সেঞ্চুরি করলেন তিনি।

এই জয়ে ৩২ ম্যাচ শেষে ৭১ পয়েন্ট অ্যাতলেতিকোর। ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক