‘লিভারপুল বিশ্বের যে কোনও দলকে হারিয়ে দিতে পারে’

স্পোর্টস ডেস্ক
০৩ মে ২০১৮, ২২:৪৪আপডেট : ০৩ মে ২০১৮, ২২:৪৪

লিভারপুল ফরোয়ার্ড সাদিও মানে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে লিভারপুল। মাদ্রিদের ক্লাবটি টানা দুই শিরোপা জিতে এবার আছে হ্যাটট্রিকের পথে। ইউরোপিয়ান প্রতিযোগিতায় দুর্দান্ত এই রিয়ালকে সমীহ করছেন লিভারপুল ফরোয়ার্ড সাদিও মানে। যদিও একই সঙ্গে তাদের ক্ষমতার কথাও জানিয়ে রাখলেন তিনি।

বায়ার্ন মিউনিখকে হারিয়ে পাঁচ বছরের মধ্যে চতুর্থবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল। আর রোমাকে টপকে ১১ বছর পর ইউরোপিয়ান প্রতিযোগিতার শিরোপা জয়ের মঞ্চে লিভারপুল। বুধবার রাতে ইতালিয়ান রাজধানীর ক্লাবের বিপক্ষে ৪-২ গোলে হেরেও ৭-৬ অগ্রগামিতায় অলরেডস কেটেছে কিয়েভের টিকিট। ২৬ মে’র ফাইনালে প্রতিপক্ষ রিয়ালকে নিয়ে বেশ সতর্ক মানে, তবে ‘লিভারপুল যে কোনও দলকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে’- মন্তব্য করে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছেন সেনেগাল ফরোয়ার্ড।

চ্যাম্পিয়নস লিগে আক্রমণ সঙ্গী মোহাম্মদ সালাহ ও রবের্তো ফিরমিনোর সঙ্গে ২৯ গোল করেছেন মানে। রোমার বিপক্ষে সেমিফাইনালের ফিরতি লেগে তার গোলেই এগিয়ে গিয়েছিল লিভারপুল। ফর্মে থাকা এই সেনেগাল তারকা রিয়ালকে সমীহ করলেও ফাইনাল জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী, ‘রিয়ালের মুখোমুখি হলে আপনাকে তাদরে নিয়ে ভাবতেই হবে, তারা বিশ্বের অন্যতম সেরা দল। তবে আমরা লিভারপুল এবং আমরা বিশ্বের যে কোনও দলকে হারিয়ে দিতে পারি। নিজেদের সেরা কাজটা করতেই ফাইনালে যাব ও শিরোপা জিতব।’

চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত পারফর্ম করলেও ইউরোপিয়ান প্রতিযোগিতার সামনের আসর এখনও অনিশ্চিত লিভারপুলের। প্রিমিয়ার লিগে ৩৬ ম্যাচ শেষে ৭২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকলেও শঙ্কায় রয়েছে তারা। তবে চেলসির বিপক্ষে সামনের ম্যাচ জিতলে অনেকটাই নিশ্চিত হয়ে যাবে চ্যাম্পিয়নস লিগ। মানের নজর এখন সেদিকেই, ‘আমার মনে হয় (চ্যাম্পিয়নস লিগ) ফাইনাল নিয়ে একটু আগেভাগেই কথা বলা হচ্ছে, কারণ সামনে আমাদের দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ অপেক্ষা করছে (প্রিমিয়ার লিগে)। চেলসি ও পরের সপ্তাহে ব্রাইটন- শীর্ষ চারে থাকতে ম্যাচ দুটি জেতা দরকার আমাদের।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের