ইউরোপা লিগ ফাইনালে নিষিদ্ধ অ্যাতলেতিকোর কোচ

স্পোর্টস ডেস্ক
০৫ মে ২০১৮, ১৯:০১আপডেট : ০৫ মে ২০১৮, ১৯:০১

ডিয়েগো সিমিওনে আগামী ১৬ মে ইউরোপা লিগ ফাইনালে মুখোমুখি হবে অ্যাতলেতিকো মাদ্রিদ ও অলিম্পিক মার্শেই। লিওঁর অলিম্পিক স্টেডিয়ামের শিরোপা নির্ধারণী ম্যাচে ডাগ আউটে থাকবেন না অ্যাতলেতিকোর কোচ ডিয়েগো সিমিওনে।

আর্সেনালের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে অশোভন আচরণ করায় দ্বিতীয় লেগে নিষিদ্ধ ছিলেন আর্জেন্টাইন কোচ। তিনি গ্যালারিতে বসে দেখেছেন তার দল ১-০ গোলে জিতে নিশ্চিত করেছে ফাইনাল। ইউরোপা লিগে তৃতীয় শিরোপা হাতে নেওয়ার লক্ষ্যে নামবে অ্যাতলেতিকো। এই গুরুত্বপূর্ণ ম্যাচেও তাকে পাচ্ছে না ২০১২ সালের চ্যাম্পিয়নরা।

এখানেই শেষ নয়। উয়েফার আগামী মৌসুমের প্রথম দুই ম্যাচেও নিষিদ্ধ সিমিওনে। শুক্রবার এক আদেশে তাকে চার ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ সংস্থা।

আগের সপ্তাহে ম্যাচ অফিসিয়ালকে অপমান করায় এ শাস্তি পেয়েছেন সিমিওনে। মার্শেইয়ের বিপক্ষে ফাইনালে ডাগ আউটের পাশাপাশি ড্রেসিং রুমেও থাকতে পারবেন না কোচ। তাকে ১০ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে।

আগামী সপ্তাহে নিষেধাজ্ঞার বিরুদ্ধে উয়েফার কাছে আপিল করতে পারবেন কোচ। তবে শাস্তি কমে যে ফাইনালে তার ফেরা হবে না সেটা নিশ্চিত। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের