স্কুল ক্রিকেটের সেমিফাইনালে চট্টগ্রাম-রংপুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০১৮, ২০:১১আপডেট : ০৮ মে ২০১৮, ২০:১৬

সানশাইন স্কুল ক্রিকেটারদের উদযাপন জাতীয় স্কুল ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে চট্টগ্রামের সানশাইন গ্রামার স্কুল ও রংপুরের চেহেল গাজী শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ। ফাইনালে ওঠার লড়াইয়ে তারা যোগ দিলো সুনামগঞ্জের সরকারি জুবিলি হাই স্কুল ও বগুড়ার পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সঙ্গে।

বৈরী আবহাওয়ায় এবার ম্যাচ না খেলেই প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের জাতীয় চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছে ঢাকা মেট্রো চ্যাম্পিয়ন গ্লোরি স্কুল অ্যান্ড কলেজ। সেখানে জয়ী হয়েছে তামিম ইকবালের শৈশবের স্কুল সানশাইন গ্রামার স্কুল। মৌলভীবাজার স্টেডিয়ামে টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী টস ভাগ্যে সেমিফাইনালের টিকিট পেয়েছে তারা।

চেহেল গাজীর উল্লাস এদিকে, ভেজা আউট ফিল্ডের কারণে টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে শেষ কোয়ার্টার ফাইনাল নামিয়ে আনা হয় ৩০ ওভারে। বরিশাল বিভাগীয় চ্যাম্পিয়ন পিরোজপুর সরকারি হাই স্কুলকে ১ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে চেহেল গাজী শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ।

বৈরী আবহাওয়া মাথায় রেখে একদিন এগিয়ে আনা হয়েছে সেমিফাইনাল, থাকছে রিজার্ভ ডে। বুধবার সেমিফাইনালে মুখোমুখি সরকারি জুবিলি হাই স্কুল ও সানশাইন গ্রামার স্কুল।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের