কিয়েভে ‘১৫০ ভাগ’ ফিট রোনালদোকে দেখছেন জিদান

স্পোর্টস ডেস্ক
০৯ মে ২০১৮, ১২:২৪আপডেট : ০৯ মে ২০১৮, ১৭:০২

বার্সেলোনার বিপক্ষে অ্যাঙ্কেলে চোট পেয়েছেন রোনালদো সামনেই চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অ্যাঙ্কেলে চোট পেয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। তাই লিভারপুলের বিপক্ষে ফাইনালে পর্তুগিজ তারকার খেলা নিয়ে জন্মেছে সংশয়। যদিও রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান ‘১৫০ ভাগ’ ফিট রোনালদোকে দেখছেন কিয়েভে।

গত রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে রিয়াল। ন্যু ক্যাম্পের ওই ম্যাচে গোল করার সময় ডান পায়ের অ্যাঙ্কেলে আঘাত পান রোনালদো। যে কারণে দ্বিতীয়ার্ধে আর মাঠে নামেননি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। তাতে লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে তার খেলা নিয়ে জন্মে সংশয়ের মেঘ।

যদিও জিদান ওই ম্যাচেই পরই জানিয়েছিলেন, চোটটা খুব একটা গুরুতর নয়। এবার শুনিয়েছেন আরও খুশির খবর, কিয়েভের ফাইনালে পাওয়া যাবে ‘১৫০ ভাগ’ ফিটের রোনালদোকে। শুধু তিনি নন, চোটের কারণে এখন মাঠের বাইরে থাকা ইসকো ও দানি কারভাহালকেও কিয়েভের ফাইনালে পাওয়া যাবে বলে জানিয়েছেন সেভিয়া বিপক্ষে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে।

জিদান বলেছেন, ‘প্রত্যেকেই ফাইনালের জন্য প্রস্তুত- ক্রিস্তিয়ানো, ইসকো ও কারভাহাল। দুই দিন আগে যে অবস্থা হয়েছিল, তাতে রোনালদোর লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা ছিল। তবে ও ভালো আছে, স্বাভাবিকভাবেই হাঁটতে পারছে।’ সঙ্গে যোগ করেছেন, ‘ইসকোও আমাদের সঙ্গে স্বাভাবিকভাবেই অনুশীলন করছে; কারভাহাল এখনও অনুশীলন শুরু না করলেও শারীরিকভাবে ভালো আছে। ফাইনালে কারও কোনও সমস্যা নেই, আর তারা ১৫০ ভাগ ফিট থাকবে (ফাইনালে)।’

তাহলে কি ভিয়ারিয়ালের বিপক্ষে লিগ মৌসুমের শেষ ম্যাচে দেখা যাবে রোনালদোকে? চ্যাম্পিয়নস লিগ ফাইনালের এক সপ্তাহ আগের ওই ম্যাচের ব্যাপারে এখনই কিছু বলতে পারেননি জিদান, ‘সবচেয়ে বড় ব্যাপার ও এখন ঠিকঠাক হাঁটতে পারছে। (অ্যাঙ্কেলে) টান খেয়েছে, ভাঙেনি। আমরা এই মুহূর্তে বলতে পারছি না দলের সঙ্গে ও কবে ফিরতে পারবে।’ ইএসপিএনএফসি

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের