নতুন ফুটবল সংস্থা সোয়াফে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০১৮, ১৭:০৫আপডেট : ১২ মে ২০১৮, ১৭:৪১

আত্মপ্রকাশ করেছে নতুন ফুটবল সংস্থা সোয়াফ নতুন একটি ফুটবল সংস্থা আত্মপ্রকাশ করলো সৌদি আরবের জেদ্দায়। দক্ষিণ-পশ্চিম এশিয়া ফুটবল ফেডারেশন (সোয়াফ) নামের এই সংস্থার অন্যতম সদস্য বাংলাদেশ। সোয়াফের নেতৃত্বে আছে সৌদি আরব। সংস্থাটির প্রধান সৌদি আরব ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট আদেল বিন মোহাম্মদ এজ্জাত।

সোয়াফে দক্ষিণ এশিয়া থেকে পাঁচটি এবং পশ্চিম এশিয়া থেকে সাতটি দেশকে যুক্ত করা হয়েছে। সাফ থেকে যোগ দিয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ, আর বাদ পড়েছে নেপাল ও ভুটান। পশ্চিম এশিয়া থেকে সৌদি আরব ছাড়াও আছে সংযুক্ত আরব আমিরাত, ইরাক, কুয়েত, বাহরাইন, ইয়েমেন ও ওমান। রাশিয়া বিশ্বকাপের পর এই  সংস্থার কার্যক্রম শুরু হবে।

সোয়াফে সাফের পাঁচটি দেশ যোগ দেওয়ায় দক্ষিণ এশিয়ার সংগঠনটির কার্যক্রম কি সংকুচিত হয়ে যাবে? বাংলা ট্রিবিউনের এমন প্রশ্নে সাফ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, ‘এটা না হওয়াই উচিত, সাফ সাফের জায়গায় থাকা উচিত। আশা করি, সৌদি আরবের নেতৃত্বে নতুন সংস্থাটি ফুটবল উন্নয়নে আরও কাজ করবে।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি