আর্জেন্টিনা বিশ্বকাপে ‘ফ্লপ’ করলেও চাকরি থাকবে সাম্পাওলির

স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০১৮, ২২:৪৮আপডেট : ১৪ মে ২০১৮, ২২:৪৮

আর্জেন্টিনা বিশ্বকাপে ‘ফ্লপ’ করলেও চাকরি থাকবে সাম্পাওলির পাঁচ বছরের চুক্তিতে আর্জেন্টিনায় এসেছেন চিলির কোপা আমেরিকা জয়ী কোচ হোর্হে সাম্পাওলি। তার অধীনে বাছাইয়ে খাদের কিনারা থেকে বিশ্বকাপের টিকিট পেয়েছে লিওনেল মেসিরা। রাশিয়ায় তার দলের সাফল্য নিয়ে আশাবাদী আর্জেন্টাইনরা। কিন্তু খারাপ কিছু ঘটে গেলেও সাম্পাওলির ওপর আস্থা হারাবেন না জানালেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়া।

২০১৭ সালে আর্জেন্টিনার সঙ্গে চুক্তিবদ্ধ হন সাম্পাওলি। ২০১৫ সালে চিলিকে মহাদেশীয় শ্রেষ্ঠত্ব এনে দেওয়া কোচের অধীনে তারা ১০ ম্যাচ খেলে ৫টি জিতেছেন, হেরেছে দুটি, সঙ্গে তিনটি ড্র। বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে ইকুয়েডরকে হারিয়ে রাশিয়া যাত্রা নিশ্চিত করেছিল তার দল। কিন্তু স্পেনের কাছে সবশেষ প্রীতি ম্যাচে ৬-১ গোলে হারের লজ্জা নতুন করে ভাবাচ্ছে আর্জেন্টিনাকে।

ওই ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে আরও উন্নতি করতে হবে বলেছেন সাম্পাওলি। তাছাড়া দল নিয়েও বেশ দ্বিধায় আছেন এই আর্জেন্টাইন কোচ। অবশ্য তাকে নিয়ে বেশ আশাবাদী তাপিয়া। বিশ্বকাপের প্রথম রাউন্ডে আর্জেন্টিনা ছিটকে গেলেও তার ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে না জানালেন এএফএ প্রধান।

রেডিও মিতরেকে তাপিয়া বলেছেন, ‘আর্জেন্টিনা যদি বিশ্বকাপের প্রথম রাউন্ডের বাধাও পেরোতে না পারে তারপরও আমি সাম্পাওলিকে রেখে দেবো। আমি তার সঙ্গে কথা বলেছি। তার চুক্তি পাঁচ বছরের। আর্জেন্টাইন ফুটবলে কিসের অভাববোধ, সেটা ভেবেছি আমরা। এটা একটা প্রকল্প।’

সাম্পাওলির ওপর ভরসা রেখে এএফএ’র প্রেসিডেন্ট বলেছেন, ‘আমরা এমন এক কোচকে নিয়ে বিশ্বকাপে যাচ্ছি ‍যিনি চারটি বাছাই ও ছয়টি প্রীতি ম্যাচে ছিলেন। অন্যদিকে বেশ কয়েকটি জাতীয় দল খেলবে (বিশ্বকাপে) ১০ বা ১২ বছর যাদের সঙ্গে কাজ করেছে তাদের নিয়ে। সাম্পাওলির অনেক ভালো প্রস্তাব এসেছিল এবং আমাদের সঙ্গে থাকতে তিনি ওগুলো প্রত্যাখ্যান করেছেন।’

‘ডি’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, আইসল্যান্ড ও নাইজেরিয়া। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের