নতুন কোচকে ঘিরে ‘বড় কিছু’র স্বপ্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০১৮, ১৯:২৩আপডেট : ১৯ মে ২০১৮, ১৯:২৯

নতুন কোচ জেমি ডে’র সঙ্গে ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। ছবি-বাফুফে আগামী মাসের প্রথম সপ্তাহে জাতীয় ফুটবল দলের দায়িত্ব নেওয়ার কথা ব্রিটিশ কোচ জেমি ডে’র। ৩৮ বছর বয়সী ডে আর্সেনাল সহ ইংলিশ প্রিমিয়ার লিগের বেশ কয়েকটি দলে খেলেছেন। সাবেক এই মিডফিল্ডারকে ঘিরে ‘বড় কিছু’র স্বপ্ন দেখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আগামী আগস্টে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান গেমসের ফুটবলে অংশ নেবে বাংলাদেশ। এরপর সেপ্টেম্বরে ঘরের মাঠে সাফ ফুটবল। স্বাগতিক বলেই সাফ ফুটবলে অন্তত ফাইনালে ওঠার লক্ষ্য বাংলাদেশের।

এ প্রসঙ্গে বাফুফের ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘নতুন কোচকে আমাদের লক্ষ্যের কথা জানিয়েছি। সাফ ফুটবলের ফাইনালে ওঠার জন্য তিনি যেন সর্বোচ্চ চেষ্টা করেন।  আর দল ফাইনালে উঠে গেলে কী হবে সেটা এখন বলতে পারছি না।’

নতুন কোচের প্রশংসা করে বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ আরও বলেছেন, “তিনি বর্তমানে ইংল্যান্ডের পঞ্চম ডিভিশনের দলে কোচিং করাচ্ছেন। তিনি চারটি ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন। আর্সেনাল একাডেমিতে খেলে বড় হয়েছেন। তার উয়েফা ‘এ’ লাইসেন্সও আছে। আর্সেনাল থেকে আমাকে রেফারেন্স দেওয়া হয়েছে তার ব্যাপারে। আশা করি, তিনি একজন ব্যতিক্রমী কোচ হবেন, আর সাফল্য এনে দেবেন আমাদের।”

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের