একসঙ্গে দুই বিয়ের খবর উড়িয়ে দিলেন রোনালদিনহো

স্পোর্টস ডেস্ক
২৫ মে ২০১৮, ১৬:১৯আপডেট : ২৫ মে ২০১৮, ১৬:৩৩

একসঙ্গে দুই বিয়ের খবর উড়িয়ে দিলেন রোনালদিনহো বয়স ৩৮ পেরিয়ে গেছে, এখনও বিয়ের বাঁধনে জড়াননি রোনালদিনহো। উৎসুক ভক্তদের মনে একটাই প্রশ্ন- কবে আসবে সেই দিন? খুশির খবরটা দিনদুয়েক আগে দেয় ব্রাজিলিয়ান এক সংবাদমাধ্যম। তবে যেভাবে দিয়েছে, সেটা কারও কল্পনাতেও আসার কথা নয়। ‘ও দিয়া’ সংবাদপত্রের খবর ছিল, একই জায়গায় একই সঙ্গে দুই মেয়েকে বিয়ে করছেন রোনালদিনহো! বিশ্ব জুড়ে তো তোলপাড়। যদিও উৎসুক মানুষের আগ্রহে জলে ঢেলে দিয়েছেন সাবেক ব্রাজিলিয়ান তারকা।

ব্রাজিলিয়ান আরেক সংবাদমাধ্যম ‘গ্লোবো এস্পোর্তে’কে তিনি জানিয়েছেন, বিয়ে নিয়ে যে খবর ছাপা হচ্ছে, তার পুরোটাই ‘মিথ্যা’। বিয়ের গুজব উড়িয়ে দিয়ে বিশ্বকাপ জয়ী প্লে মেকারের বক্তব্য, ‘পুরো বিশ্ব আমাকে নিয়ে কথা বলছে। আমি বিয়ে করছি না। এটা সবচেয়ে বড় মিথ্যা।’

সাবেক বার্সেলোনা তারকার বিয়ের কথা ছাপে ‘ও দিয়া’ পত্রিকা। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমটির খবর ছিল, সাবেক এই ফুটবলার আগস্টে বিয়ে করছেন বাগদত্তা প্রিসিলা কোয়েলহো ও বেত্রিজ সুজাকে। এমনকি তারা এও ছেপেছিল, রিওতে খুব গোপনে বিয়ের কাজ সারবেন রোনালদিনহো।

২০১৬ সাল থেকে সুজার সঙ্গে ‘ডেট’ করছেন ৩৮ বছর বয়সী সাবেক এই ফরোয়ার্ড। তবে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে গুঞ্জন আছে, প্রিসিলার সঙ্গেও সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন রোনালদিনহো। বিশ্বকাপ জয়ী তারকা নাকি গত বছরের ডিসেম্বর থেকে তার রিও ডি জেনিইরোর বাসায় একসঙ্গে থাকছেন দুজনকে নিয়ে। এমনকি মাসে ১ লাখ ৭০ হাজার টাকা হাত খরচও দেন তাদের প্রত্যেককে।

এইসব খবর আগেও ছাপা হয়েছে ব্রাজিলিয়ান পত্রিকায়। তবে ‘ও দিয়া’র খবরটা একটু তাক লাগানোই ছিল বিশ্বের কাছে। যদিও একসঙ্গে দুই বিয়ের খবর উড়িয়ে দিয়েছেন ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ খ্যাত রোনালদিনহো। দুই বিয়ে তো দূরে থাক, তিনি নাকি বিয়েই করছেন না!

/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের