প্লিজ লিভারপুলকে হারাও, প্লিজ: রিয়ালকে বেকহ্যাম

স্পোর্টস ডেস্ক
২৬ মে ২০১৮, ২১:১৭আপডেট : ২৬ মে ২০১৮, ২১:১৭

প্লিজ লিভারপুলকে হারাও, প্লিজ: রিয়ালকে বেকহ্যাম ব্রিটিশ ফুটবল ভক্তদের একটাই চাওয়া- ফিরে আসুক চ্যাম্পিয়নস লিগ শিরোপা। তাদের সেই চাওয়া কিয়েভে পূরণ করতে পারে লিভারপুল। কিন্তু সব ব্রিটিশ এক নয়। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যাম চান রেডদের হারাক রিয়াল মাদ্রিদ।

লিভারপুলকে হারাতে জিনেদিন জিদান ও তার খেলোয়াড়দের কাছে মিনতি করেছেন ম্যানইউ ও রিয়ালের সাবেক তারকা।

ইউটিউবে রিয়ালের প্রকাশিত একটি ভিডিওতে সাবেক সতীর্থ জিদানের পাশে দেখা গেছে বেকহ্যামকে। যেখানে রিয়ালের জন্য একটি ছোট্ট বার্তা দিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক, ‘একজন খেলোয়াড় হিসেবে সফল ছিলেন এবং এখন বস হয়েও দারুণ সাফল্য পাচ্ছেন তিনি, সত্যিই অসাধারণ। জিজু দ্য বস, প্রেসিডেন্ট ও ক্লাবকে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের জন্য শুভ কামনা জানাই।’

এরপরই একটা মিনতি করেছেন বেকহ্যাম, ‘কিন্তু হ্যাঁ, প্লিজ লিভারপুলকে হারাও, প্লিজ!’

২০০৩ থেকে তিন বছর ধরে রিয়ালে বেকহ্যাম ও জিদান পাশাপাশি খেলেছেন। ফ্রান্সের বিশ্ব জয়ী ফরোয়ার্ড আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল থেকে অবসর নেন ২০০৬ সালের বিশ্বকাপ খেলে। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের