তবু আর্জেন্টিনাকে ফেভারিট মানছেন না মেসি

স্পোর্টস ডেস্ক
৩০ মে ২০১৮, ১৯:০২আপডেট : ৩০ মে ২০১৮, ১৯:০২

সের্হিয়ো আগুয়েরোর সঙ্গে মেসি, হাইতির বিপক্ষে প্রীতি ম্যাচে হাইতির বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। সবচেয়ে বড় কথা বিশ্বকাপের আগমুহূর্তে আকাশি-সাদা জার্সিতে পাওয়া গেছে চেনা লিওনেল মেসিকে। হ্যাটট্রিকের সঙ্গে বাকি গোলে সহায়তাও করেছেন তিনি। দুর্দান্ত এই পারফরম্যান্সের পরও আর্জেন্টিনাকে ফেভারিট মানছেন না বার্সেলোনা তারকা।

আর্জেন্টিনা তাকিয়ে আছে তার দিকে। ১৯৮৬ সালের পর লাতিন আমেরিকার দেশে আবারও ফুটবল আনন্দ ছড়িয়ে দেওয়ার স্বপ্ন সারথী তিনি। বিশ্বকাপের আগে সেই মেসিকেই পাওয়া গেছে চেনা ছন্দে। আশায় আরও বুক বেঁধেছেন আর্জেন্টাইনরা। যদিও যাকে ঘিরে স্বপ্ন, সেই মেসি নিজেদের ফেভারিট মানছেন না মোটেও। তিনি শুধু ‘সুন্দর সম্ভাবনা’ দেখছেন আলবিসেলেস্তেদের।

২০১৪ সালে শিরোপা জেতার মঞ্চে ওঠেও খালি হাতে ফিরতে হয়েছিল মেসিকে। চার বছর পর আবারও নামতে যাচ্ছেন অধরা ট্রফিটা জেতার মিশনে। তার আগে নিজেকে ঝালিয়ে নিতে নেমেছিলেন হাইতির বিপক্ষে প্রীতি ম্যাচে। যেখানে আর্জেন্টিনার পাওয়া ৪-০ গোলের জয়ে হ্যাটট্রিকের সঙ্গে সের্হিয়ো আগুয়েরোকে দিয়ে করিয়েছেন একটি গোল। রাশিয়ায় যাওয়ার আগে ৯ জুন ইসরায়েলের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে মেসিরা। এরপর ‘ডি’ গ্রুপে ফুটবল মহাযজ্ঞে নামবে আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়ার বিপক্ষে।

রাশিয়ার আসরে নিজেদের মোটেও ফেভারিট মানছেন না মেসি। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর বক্তব্য, ‘সবার প্রতি আমরা চির কৃতজ্ঞ। আমরা সবার ভালোবাসা অনুভব করি। বিশ্বকাপ জেতার স্বপ্ন যেমন সবাই দেখে, আমরাও সেই লক্ষ্য নিয়েই যাব রাশিয়ায়। আমরা প্রার্থী (ফেভারিট) নই, তবে খুব ভালো অবস্থায় আছি ও দিনে দিনে উন্নতি করছি।’

এবারের দলের ওপর পূর্ণ আস্থা আছে আর্জেন্টাইন অধিনায়কের, ‘আমাদের দলে ভালো মানের খেলোয়াড় আছে। যে কোনও দলের সঙ্গে সমান লড়াই চালানোর শক্তি আছে আমাদের।’ এই মুহূর্তে আইসল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ নিয়েই ভাবনা মেসির, ‘বিশ্বকাপে যুক্তি দিয়ে সবসময় সবকিছু হয় না। আমাদের লক্ষ্য প্রথম ম্যাচ জয়, যা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ এটা আমাদের মানসিকভাবে শান্তি দেবে।’ সঙ্গে এটাও জানিয়ে রাখলেন, ‘এতে কারও সন্দেহ নেই যে, আমাদের সম্ভাব্য সবটুকু দিয়ে চেষ্টা করতে যাচ্ছি।’

নিজেদের ফেভারিট না মানলেও চমৎকার এক বিশ্বকাপের প্রত্যাশা মেসির, ‘আমরা চমৎকার একটি স্কোয়াড নিয়ে যাচ্ছি, যেখানে দলীয়ভাবে ও ব্যক্তিগত পর্যায়ে দারুণ সব খেলোয়াড় রয়েছে। আমাদের সামনে সুন্দর সম্ভাবনা অপেক্ষা করছে, আর সেদিকেই তাকিয়ে আছি।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান