অনুশীলন দলে ছিলেন না নেইমার

স্পোর্টস ডেস্ক
০১ জুন ২০১৮, ১০:১৪আপডেট : ০১ জুন ২০১৮, ১০:১৬

নেইমার গত সপ্তাহে নেইমার বলেছিলেন চোটের পর শতভাগ ফিট এখনও হতে পারেননি। কথার সত্যতা মিলল ব্রাজিলের বিশ্বকাপ ট্রেনিং ক্যাম্পে। দলের অনুশীলনে ছিলেন না বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।

পায়ের চোট পুরোপুরি সেরে ওঠেনি নেইমারের। প্যারিস সেন্ত জার্মেইর স্ট্রাইকার অবশ্য আত্মবিশ্বাসী।

লন্ডনের উদ্দেশে দেশ ছাড়ার আগে নেইমার বলেছিলেন এক সপ্তাহের ট্রেনিংয়ে তিনি পুরো ফিটনেস ফিরে পাননি। তবে ১৪ জুন প্রথম ম্যাচের আগে সুস্থ হয়ে উঠবেন আশাবাদী বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড।

আগামী রবিবার লিভারপুলে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। নেইমার খেলবেন কিনা নিশ্চিত নয়। বৃহস্পতিবারের অনুশীলনে ব্রাজিল কোচ তিতে সামনে রেখেছিলেন ফিলিপ্পে কৌতিনিয়ো ও গাব্রিয়েল হেসুসকে। মারকুইনিয়োর জায়গায় অনুশীলন দলে ছিলেন থিয়াগো সিলভা।

তার আগে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানায়, মিডফিল্ডার রেনাতো অগাস্তো হাঁটুর চোটে পড়েছেন। এনফিল্ডে ক্রোয়েশিয়ার বিপক্ষে তাকে নাও দেখা যেতে পারে। ৩০ বছর বয়সী অগাস্তোকে বিশ্রাম দেওয়া হতে পারে পারে।

গত সোমবার থেকে টটেনহ্যামের ট্রেনিং সেন্টারে অনুশীলন করছে ব্রাজিল, চলবে ৮ জুন পর্যন্ত। আগামী ১০ জুন অস্ট্রিয়ার বিপক্ষে বিশ্বকাপের আগে শেষ ম্যাচ খেলবে তারা। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি