বেলজিয়ামের জয়ে লুকাকুর রেকর্ড

স্পোর্টস ডেস্ক
০৭ জুন ২০১৮, ১৩:০৬আপডেট : ০৭ জুন ২০১৮, ১৩:০৬

রেকর্ড গড়লেন লুকাকু বিশ্বকাপ প্রস্তুতিটা দারুণ জয়ে শুরু হলো বেলজিয়ামের। ব্রাসেলসে কিং বোদোইন স্টেডিয়ামে ‍বুধবার এক প্রীতি ম্যাচে মিশরকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।

ম্যাচ ঘড়ির কাঁটা আধঘণ্টা না পেরোতেই এগিয়ে যায় বেলজিয়াম। ইডেন হ্যাজার্ডের শট মিশরীয় গোলরক্ষক এসাম এল হাদারি ঠেকিয়ে দিলেও বল ফিরে যায়। খুব সহজেই গোল করেন রোমেলু লুকাকু। ২৭ মিনিটের এই লক্ষ্যভেদী শটে রেকর্ড বইয়ে নাম লিখেছেন ম্যানইউ তারকা।

৩১ গোল করে এখন বেলজিয়ামের শীর্ষ গোলদাতা লুকাকু। বের্নার্ড ভুরহুফ ও পল ফন হিমস্টকে পেছনে ফেললেন তিনি।

লুকাকুর গোলমুখ খোলার পর প্রথমার্ধে আরও একটি গোল পায় বেলজিয়াম। ৩৮ মিনিটে ইয়ানিক কারাসকোর পাস থেকে হ্যাজার্ডের প্রথম শটে বাঁক খেয়ে বল জড়ায় জালে।

বিরতির পর বেলজিয়াম কোচ তিনটি পরিবর্তন আনেন দলে। মারোনে ফেলাইনি, মিচি বাতশুয়েই ও নাসের চ্যাডলি জায়গা করে নেন দলে। তাদেরই দুজন মিলে অবদান রাখেন বেলজিয়ানদের তৃতীয় গোলে। দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে বাতশুয়েইর বানিয়ে দেওয়া বলে গোল করেন ফেলাইনি।

১৮ জুন পানামার বিপক্ষে বিশ্বকাপের খেলা শুরুর আগে ১১ জুন কোস্টারিকার বিপক্ষে শেষ প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বেলজিয়াম। মিশরের আর কোনও প্রীতি ম্যাচ নেই। উরুগুয়ের বিপক্ষে গ্রুপে তারা খেলবে ১৫ জুন। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম