‘মেসির মানের খেলা খেলবে আর্জেন্টিনা’

স্পোর্টস ডেস্ক
১০ জুন ২০১৮, ১৯:৫২আপডেট : ১০ জুন ২০১৮, ২০:০৪

মেসির সঙ্গে মাসচেরানো গত বিশ্বকাপের চেয়েও দুর্দান্ত রূপে দেখা যাবে লিওনেল মেসিকে, এমন আশা আর্জেন্টিনার অভিজ্ঞ মিডফিল্ডার হাভিয়ের মাসচেরানোর। তার মতে, রাশিয়াতে আর্জেন্টিনার খেলার মানও নির্ধারণ করে দেবেন বার্সেলোনার ফরোয়ার্ড।

মাসচেরানোর আশা, বিশ্বকাপের ‘নিজের সেরা রূপে’ থাকবেন মেসি। ম্যাচে বাকি খেলোয়াড়রাও খেলবেন তার মানের খেলা।

দলে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর সেরা ফর্মের গুরুত্ব এতটুকুও লুকালেন না আর্জেন্টিনায় ১৪৩ বার জার্সি পরা মাসচেরানো, ‘এই বিশ্বকাপে একটাই ইচ্ছা, লিও যেন তার সেরা রূপে থাকে। কারণ তার ওপরই নির্ভর করে পুরো দলের আকাঙ্ক্ষা।’

পুরো দলও মেসির মানের খেলা খেলবে প্রত্যাশা মাসচেরানোর, ‘এটা পরিষ্কার যে লিও আমাদের দলীয় পারফরম্যান্স নিয়ন্ত্রণ করে। আমি আশা করি সতীর্থ হিসেবে আমরাও তার মানের খেলা খেলব।’

রক্ষণের ভারসাম্যতা এবার আরও আশাবাদী করে তুলছে শেষ বিশ্বকাপ খেলতে যাওয়া মাসচেরানোকে, ‘গত কয়েক বছর ধরে আর্জেন্টিনার শক্তিশালী দিক হিসেবে আলোচিত হচ্ছে আক্রমণাত্মক দিক নিয়ে। আক্রমণভাগে আমাদের দারুণ প্রতিভাবান কয়েকজন খেলোয়াড় আছে। কিন্তু আমি মনে করি, সাম্প্রতিক সময়ে এই দলকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে গড়ে তুলেছে রক্ষণের ভারসাম্যতা।’

রবিবার রাতে রাশিয়ায় পৌঁছে গেছেন মেসিরা। আগামী ১৬ জুন ‘ডি’ গ্রুপে আইসল্যান্ডকে প্রথম ম্যাচে লড়বে আর্জেন্টিনা। তারপর ক্রোয়েশিয়া ও নাইজেরিয়াকে মোকাবিলা করবে তারা। দ্য গার্ডিয়ান

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের