‘একদিন বিশ্বকাপে খেলবে বাংলাদেশের মেয়েরা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০১৮, ১৮:০২আপডেট : ১১ জুন ২০১৮, ২০:১১

সাবিনা খাতুন

চলছে বিশ্বকাপ উন্মাদনা, এর মাঝে বাংলাদেশের হতশ্রী ফুটবল দেখলে হতাশই হতে হয়। কিন্তু তুলনামূলকভাবে ছেলেদের চেয়ে মেয়েরা কয়েকবার আনন্দের উপলক্ষ এনে দিয়েছে দেশের ফুটবলে। ছোটদের সাফে জিতেছে শিরোপা। এশিয়ান অঞ্চলেও দেখাচ্ছে ইতিবাচক পারফরম্যান্স। লক্ষ্য তাদের অনেক দূর। স্বপ্ন দেখে একসময় বিশ্বকাপে প্রতিনিধিত্ব করার। জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুনের দৃঢ়বিশ্বাস, ছেলেদের আগে মেয়েরাই বিশ্বকাপে উড়াবে বাংলাদেশের লাল-সবুজ পতাকা।

একমাত্র বাংলাদেশি মেয়ে হিসেবে দেশের বাইরে লিগ খেলা এই তারকা বাংলা ট্রিবিউনকে জানালেন তার স্বপ্নের কথা, ‘বিশ্বকাপের উন্মাদনা ভালো লাগে, এটা না বললেও চলে। বিশ্বকাপ মানেই তো উন্মাদনা; শুধু বাংলাদেশে নয়, সারাবিশ্বে। আর এই উন্মাদনায় আমরা একসময় সরাসরি থাকবো। মন থেকে বিশ্বাস করি, একসময় মেয়েরা বিশ্বকাপ খেলবে। এমন স্বপ্ন দেখি আমি।’

মেয়েদের বিশ্বকাপে বাংলাদেশের খেলাকে অলীক কল্পনা মনে করার কোনও কারণ দেখছেন না সাবিনা। তার যুক্তি, ‘মেয়েদের পারফরম্যান্স দেখলে সবকিছু পরিষ্কার হয়ে যায়। বলার অপেক্ষা রাখে না যে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, তাতে ঠিকভাবে সবকিছু চললে বাংলাদেশের মানুষ যে স্বপ্ন দেখে সেটা মেয়েরা পূরণ করতে পারবে। বিশ্বকাপ ফুটবলে আমরা একসময়ে খেলবই।’

আগামী ১০ বছরের মধ্যে মেয়েদের খেলায় আমূল পরিবর্তন দেখার ইঙ্গিত পাচ্ছেন সাবিনা, ‘আগামী ১০ বছরে বড় পরিবর্তন দেখতে পাবেন মেয়েদের ফুটবলে। সাফে আমরা লড়াই করব। এশিয়াতে অন্যতম পরাশক্তি হিসেবে নিজেদের দেখব আমরা।’

ছেলেদের নিয়ে আশাবাদী খুব একটা নয় মালদ্বীপ ও ভারতে খেলা এই ফুটবলার, ‘ছেলেদের নিয়ে আমি আশাবাদী কম। আমি আসলে নিজেদের কথা বলতে পারি। ছেলেদের পারফরম্যান্স ও র‌্যাংকিং দেখলে বোঝা যায় তাদের অনেক সময় প্রয়োজন। তাদের ঘুরে দাঁড়াতে সময় লাগবে। তাদেরকে আরও অনেক বেশি চেষ্টা করতে হবে। সাফের গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে তাদের। সুতরাং এই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে হবেই।’

/টিএ/এফএইচএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম