রাশিয়া-সৌদি আরবের লড়াইয়ে শুরু ফুটবল মহারণ

স্পোর্টস ডেস্ক
১৪ জুন ২০১৮, ১৮:০১আপডেট : ১৪ জুন ২০১৮, ১৮:১২

অনুশীলনে রাশিয়া ও সৌদি আরব অপেক্ষার দিন শেষ। জার্মানি শিরোপা হাতে নেওয়ার চার বছর পর সৌদি আরবের বিপক্ষে স্বাগতিক রাশিয়ার লড়াই দিয়ে শুরু হচ্ছে আরেকটি মহারণ। আধঘণ্টার জমকালো উদ্বোধনী আয়োজনের পর রাত ৯টায় মুখোমুখি হচ্ছে দুই দল। ২১তম বিশ্বকাপের পর্দা উঠছে র‌্যাংকিংয়ের নিচের দিকে থাকা দুই দলের লড়াই দিয়ে।

ম্যাচটি সরাসরি সম্প্রচার হবে চ্যানেল নাগরিক, মাছরাঙা, সনি টেন-১ ও টেন ২-এ।
ব্রিটিশ পপতারকা রোবি উইলিয়ামসের গানের সঙ্গে স্থানীয় শিল্পী আইদা গারিফুল্লিনা মঞ্চ মাতাবেন। সঙ্গে থাকবেন ২০০২ সালের বিশ্বকাপের শীর্ষ গোলদাতা ও ব্রাজিলের সবশেষ শিরোপা জয়ী দলের তারকা রোনালদো। সুরের মূর্ছনায় বর্ণিল এই আয়োজনের পর মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে নামবে রাশিয়া ও সৌদি আরব।

বিশ্বকাপের এই উদ্বোধনী ম্যাচ কতটা উত্তেজনা ছড়াবে সেটা নিয়ে সন্দেহ থাকা স্বাভাবিক। কারণ, এবার অংশ নিতে যাওয়া ৩২ দলের মধ্যে সবচেয়ে নিচের র‌্যাংকিংয়ে রাশিয়া (৭০) ও সৌদি আরব (৬৭)। দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্সও বাজে।

স্তানিসলাভ চেরচিয়েসোভের দল তো শেষ জয়ের মুখ দেখেছে সেই কবে! ২০১৭ সালের অক্টোবরে কোরিয়াকে হারানোর পর ৭টি ম্যাচ খেলে একটিও জিততে পারেনি রাশিয়া। ‘এ’ গ্রুপে বিশ্বকাপ শুরুর আগে শেষ প্রস্তুতি মাচে তুরস্কের সঙ্গে ড্র করেছে তারা। রাশিয়ার সাবেক উইঙ্গার আন্দ্রেই কানচেলস্কিস তো এই দলকে দেখে হতাশ, ‘এটাই আমার জীবনে দেখা সবচেয়ে বাজে রাশিয়ান দল।’ ২০১৪ সালের বিশ্বকাপ ও ২০১৬ সালের ইউরোতে একটিও ম্যাচ না জেতা রাশিয়া নামবে জয়খরা কাটাতে।

অবশ্য রাশিয়ার পক্ষে রয়েছে বিশ্বকাপ ইতিহাস। এখন পর্যন্ত উদ্বোধনী ম্যাচে কখনও হারেনি স্বাগতিক দল। ৬টি জয় ও ৩টি ড্র দেখেছে আয়োজক দল।

তবে সৌদি আরবও প্রস্তুত ১২ বছর পর বিশ্বকাপে ফেরাটাকে রাঙিয়ে দিতে। ইতালি, পেরু ও বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির কাছে টানা তিন ম্যাচ হেরে বিশ্বমঞ্চে নামছে তারা। এই কঠিন ম্যাচের হারগুলো থেকে তারা খুঁজে পাচ্ছে প্রতিরোধের মন্ত্র।

১৯৯৪ সালের বিশ্বকাপে অভিষেকেই শেষ ষোলোতে উঠে চমকে দেওয়া দলটি গত দুই আসরে ছিল দর্শক। এবার তারা উঠে এসেছে বাছাইয়ে কঠিন পরীক্ষা দিয়ে। আর অপেক্ষাকৃত সহজ গ্রুপের লড়াইয়ে তারা স্বপ্ন দেখছে আরেকটি নকআউট পর্ব, যেই লক্ষ্যে তারা শুরুটা করতে চায় বড় জয়ে।

পরিসংখ্যান কিন্তু সৌদি আরবের পক্ষে। এর আগে একবারই সাক্ষাৎ হয়েছিল দুই দলের। ১৯৯৩ সালের অক্টোবরে ঘরের মাঠে ওই প্রীতি ম্যাচে ৪-২ গোলে জিতেছিল সৌদি আরব। ফিফা, স্কাই স্পোর্টস

/এফএইচএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম